করোনা বিদায়ের পথে, ঘোষণা উত্তর কোরিয়ার

bcv24 ডেস্ক    ১২:২৩ এএম, ২০২২-০৭-১৯    74


করোনা বিদায়ের পথে, ঘোষণা উত্তর কোরিয়ার

শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনা উত্তর কোরিয়া থেকে বিদায়ের পথে রয়েছে। আর অল্প কিছুদিনের মধ্যেই দেশটির জনগণ এই রোগের কবল থেকে মুক্তি পাবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা কেসিএনএ।


কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের শেষ থেকে জুনের শেষ পর্যন্ত উত্তর কোরিয়ায় যে ৪ লাখ ৭৭ হাজার মানুষ ‘জ্বরে’ আক্রান্ত হয়েছিলেন, তাদের মধ্যে ৯৯ দশমিক ৯৮ ভাগই সুস্থ হয়ে উঠেছেন।

আন্তর্জাতিক বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন পূর্ব এশিয়ার এই দেশটিতে দেশটিতে করোনা টেস্ট খুবই কম হওয়ায় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে মহামারি শুরু হওয়ার পর কতজন মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন কিংবা এই কোভিডজনিত অসুস্থতায় কতজনের মৃত্যু হয়েছে।

তবে কেসিএনএর প্রতিবেদনে সরকারের করোনা সংক্রমণ রোধ বিষয়ক অভিযানকে ‘সফল’ বলে দাবি করে বলা হয়েছে, ‘সরকারের সফল করোনাবিরোধী অভিযানের ফলেই শেষ পর্যন্ত এই সংকটের সমাধান সম্ভব হয়েছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অবশ্য উত্তর কোরিয়ার এই দাবির সত্যতা নিয়ে ইতোমধ্যেই সন্দেহ প্রকাশ করেছে। সংস্থার এক কর্মকর্তা এ সম্পর্কে রয়টার্সকে বলেন, ‘(এ দাবির সত্যতা যাচাইয়ের জন্য) কোনো নিরপেক্ষ তথ্য আমাদের কাছে নেই। দ্বিতীয়ত, গত মাসেও উত্তর কোরিয়ার করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল। হঠাৎ এক মাসেরও কম সময়ের মধ্যে রাতারাতি কীভাবে দেশটি করোনাকে বিদায় জানানোর মতো পর্যায়ে পৌঁছে গেল, তা আমাদের বোধগম্য হচ্ছে না।’

উত্তর কোরিয়ার নিকটতম প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার ধারণা, করোনা সংক্রমণের কারণে বন্ধ থাকা অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড ফের পুরোদমে চালু করতেই এই ঘোষণা দিয়েছে কিম জং উনের নেতৃত্বাধীন উত্তর কোরীয় সরকার।

দক্ষিণ কোরিয়ার থিঙ্কট্যাংক সংস্থা সেজং ইনস্টিটিউটের নর্থ কোরিয়া স্টাডি সেন্টার বিভাগের পরিচালক চিওং সেওং-চ্যাং বলেন, ‘এমন একটি ঘোষণা যে আসতে পারে, তা আমি কয়েক দিন আগেই ধারণা করেছিলাম।’

‘করোনা মহামারি শুরুর পর থেকে সীমান্ত বন্ধ রেখেছে দক্ষিণ কোরিয়া। ফলে দেশটির অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্য বর্তমানে প্রায় তলানিতে ঠেকেছে। কিম জং উন এখন ফের সীমান্ত খুলে বৈদেশিক বাণিজ্য শুরু করতে চাইছেন। আমার ধারণা, এ কারণেই করোনা বিদায়ের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।’

গত ১২ মে দেশে প্রথমবারের মতো করোনা প্রাদুর্ভাবের কথা নিশ্চিত করে উত্তর কোরিয়ার সরকারি প্রশাসন। ওই দিন কেসিএনএর এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী পিয়ংইয়ংয়ে করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে।

করোনা শনাক্তের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে লকডাউন জারি করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞদের মতে, জনগণ যেন লকডাউন ঠিকমতো মেনে চলে, তা নিশ্চিতে ব্যাপকমাত্রায় তৎপর ছিল কিমের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মীরা।

গত ২৭ মে চীনের বাণিজ্য মন্ত্রণালয় চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল— চার মাসের বৈদেশিক বাণিজ্যের বিবরণ সম্বলিত একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে চীন থেকে কয়েক কোটি মাস্ক, ৩ লাখেরও বেশি করোনা টিকা ও ১ হাজার ভেন্টিলেটর কিনেছে উত্তর কোরিয়া।

তারপর৩০ মে প্রথমবারের মতো টিকাদান কর্মসূচি শুরু হয় উত্তর কোরিয়ায়।

অবশ্য কেসিএনএর সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের মাঝামাঝি থেকেই উত্তর কোরিয়ায় করোনার দৈনিক সংক্রমণ হ্রাস পাওয়া শুরু করেছিল।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত