শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:০০ এএম
বিশ্বজুড়ে যখন করোনাভাইরাস মহামারি চলছে, ঠিক তখনই পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় প্রথমবারের মতো প্রাণঘাতী মারবার্গ নামের আরেকটি ভাইরাস শনাক্ত হয়েছে। ইবোলা ভাইরাসের মতো অত্যন্ত সংক্রামক এই ভাইরাসে দেশটিতে দু’জন আক্রান্ত হয়েছেন। সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলীয় আশান্তি অঞ্চলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তারা। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মারবার্গ ভাইরাসে আক্রান্ত ওই দু’জনের নমুনা চলতি মাসের শুরুর দিকে পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাদের মারবার্গ ভাইরাস শনাক্ত হয়। পরে সেনেগালের একটি পরীক্ষাগারেও তাদের নমুনা পরীক্ষা করা হয়।
পশ্চিম আফ্রিকার এই দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, মৃত দুই রোগীর সংস্পর্শে এসেছিলেন সন্দেহে অন্তত ৯৮ জনকে বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মারবার্গ ভাইরাসের কোনও চিকিৎসা এখনও আবিষ্কার হয়নি। তবে চিকিৎসকরা বলছেন, পর্যাপ্ত পানি পান এবং নির্দিষ্ট উপসর্গের চিকিৎসার মাধ্যমে একজন রোগীর বাঁচার সম্ভাবনা বৃদ্ধি করা যায়।
প্রাণঘাতী এই ভাইরাস বাদুড়ের মাধ্যমে মানবদেহে সংক্রমণ ঘটায়। পরে শরীরের তরলের মাধ্যমে মানুষ থেকে মানুষে এই ভাইরাস ছড়ায়। ভাইরাসটি মাথাব্যথা, জ্বর, পেশী ব্যথা, রক্ত বমি এবং রক্তপাতের মতো গুরুতর সমস্যা তৈরি করে। অনেক সময় মারাত্মক অসুস্থতা ডেকে আনে।
দেশটির কর্মকর্তারা মানুষকে গুহা থেকে দূরে থাকা এবং খাওয়ার আগে সব ধরনের মাংস পণ্য পরীক্ষা-নিরীক্ষার আহ্বান জানিয়েছেন।
এর আগে, আফ্রিকার অ্যাঙ্গোলা, কঙ্গো, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা এবং উগান্ডায় মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব এবং বিক্ষিপ্ত সংক্রমণের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে ১৯৬৭ সালে বিশ্বে প্রথমবার এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল জার্মানিতে। সেই সময় দেশটিতে এই ভাইরাসে অন্তত সাতজনের প্রাণহানি ঘটে।
২০০৫ সালে মারবার্গের প্রাদুর্ভাবে অ্যাঙ্গোলায় ২০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। ডব্লিউএইচও বলছে, এটাই ছিল এ যাবৎকালের সবচেয়ে প্রাণঘাতী মারবার্গ প্রাদুর্ভাব।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত