মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১৮ এএম
সেচ পাম্পের মালিকানার বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। রোববার সকালে যশোরের মণিরামপুর উপজেলার প্রতাপকাটিতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে গোপাল দাস নামের তাদের এক স্বজনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার প্রতাপকাটি গ্রামের সুরেন সেনের তিন ছেলের মধ্যে এক সেচ পাম্প নিয়ে পারিবারিক ভাবে বিরোধ চলছিলো। এ ঘটনার বিরোধ নিষ্পত্তি করতে ইউনিয়ন পরিষদ পর্যন্ত গড়িয়েছে। জানা গেছে, গতকাল সকালের দিকে ডুমুরবিলে যাদব সেন এবং মাদব সেন দু’ ভাই সেচ পাম্পটি আনতে যায়।
এ সময় অপর ভাই মদন দুই ভাগ্নে কানাই লাল দাস ও সুবাস দাস যৌথভাবে হামলা করে। স্থানীয় লোকজন জানায়, হাতে থাকা বাঁশের লাঠিসোটা দিয়েই যাদব-মাদবের উপর হামলা করলে ঘটনাস্থলে যাদবের মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় ভগ্নিপতি গোপাল দাসকে আটক করেছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ঢাকুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এরশাদ আলী জানান, সেচ পাম্প নিয়ে সুরেনের তিন ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। যা ইউনিয়ন পরিষদেও কয়েক দফা বৈঠক চলেছে বিরোধ নিষ্পত্তি করতে। কিন্তু তা হয়নি, শেষ পর্যন্ত গতকাল রোববার সেই বিরোধেই যাদককে পিটিয়ে মারা হলো।
এ ব্যপারে মণিরামপুর থানার ওসি (তদন্ত) এস এম এনামুল হক সাংবাদিকদের জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। যাদবের মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি জানতে তাদের ভগ্নিপতি গোপাল দাসকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত