শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:০০ এএম
ভারতের নাগরিকরা নিজ দেশের নাগরিকত্ব ছেড়ে পাড়ি জমাচ্ছেন ভিন্ন দেশে। ২০২০ সালের তুলনায় অনেক বেশি ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন ২০২১ সালে। ২০২০ সালে যেখানে ৮৫ হাজারের বেশি মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়েছিলেন, সেখানে ২০২১ সালে সংখ্যাটি দেড় লাখেরও বেশি।
মঙ্গলবার এ সংক্রান্ত তথ্য দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বহুজন সমাজ পার্টির (বিএসপি) এক এমপির প্রশ্নের জবাবে এমনই জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
মন্ত্রণালয় জানায়, ২০২১ সালে মোট এক লাখ ৬৩ হাজার ৩৭০ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। ২০২০ সালে এই সংখ্যাটা ছিল ৮৫ হাজার ২৫৬। ২০১৯ সালে এক লাখ ৪৪ হাজার ১৭ জন তাদের ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন।
বিএসপি এমপি হাজি ফজলুর রহমানের প্রশ্ন ছিল, ২০১৯ থেকে অদ্যাবধি কতজন ভারতের নাগরিকত্ব ছেড়েছেন এবং তারা কোন দেশের নাগরিকত্ব নিয়েছেন।
তারই জবাব দিয়ে নিত্যানন্দ জানিয়েছেন, ভারতীয় নাগরিকত্ব ছেড়ে অন্য কোনো দেশের নাগরিকত্ব নেওয়ার ক্ষেত্রে প্রথম স্থানে যুক্তরাষ্ট্র। ২০২০ সালে যেখানে ভারতের নাগরিকত্ব ছেড়ে ৩০ হাজার ৮২৮ জন আমেরিকার নাগরিক হওয়ার আবেদন করেছিলেন, ২০২১ সালে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৭৮ হাজার ২৮৪।
আর দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ২০২১ সালে ২৩ হাজার ৫৩৩ জন ভারতের নাগরিকত্ব ছেড়ে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়েছেন। তৃতীয় স্থানে কানাডা, সেই দেশে ২০২১ সালে ২১ হাজার ৫৯৭ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে কানাডার নাগরিক হয়েছেন। চতুর্থ স্থানে রয়েছে ব্রিটেন। সেখানে ২০২১ সালে ১৪ হাজার ৬৩৭ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে ইংল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এ ছাড়াও ভারতীয় নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিক হওয়ার তালিকায় নাম রয়েছে ইতালি, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, জার্মানি, নেদারল্যান্ডস ও সুইডেনের।
গত বছর ডিসেম্বরে নিত্যানন্দ সংসদে জানিয়েছিলেন, গত সাত বছরে সাড়ে আট লাখের বেশি মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিক হয়েছেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত