বিএনপির সঙ্গে সংলাপে আগ্রহী নয় ধর্মভিত্তিক দলগুলো

bcv24 ডেস্ক    ০১:৫৬ পিএম, ২০২২-০৭-২৫    65


বিএনপির সঙ্গে সংলাপে আগ্রহী নয় ধর্মভিত্তিক দলগুলো

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে বিএনপি। ইতোমধ্যে ১৪টি দলের সঙ্গে প্রথম পর্বের সংলাপ শেষ করেছে দলটি। অন্যান্য আরও রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে তারা।

তবে বিএনপির এ সংলাপে অংশ নিতে আগ্রহী নয় ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। এসব দলের সংশ্লিষ্টরা বলছেন, আগামী নির্বাচনের এখনও দেড় বছরের বেশি সময় বাকি আছে। এই মুহূর্তে সরকারের প্রধান প্রতিপক্ষ বিএনপির সঙ্গে কোনো সংলাপে বা মতবিনিময়ে অংশ নিলে নানামুখী ঝামেলায় পড়তে হতে পারে। তাছাড়া অন্য কোনো দল বা জোটে না গিয়ে নিজেদের মধ্যে একটা সমঝোতায় আসা যায় কি না তা নিয়েও আলোচনা চলছে দলগুলোর মধ্যে।

ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, গত বছর হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে তাদের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন। যারা এখনো মুক্তি পাননি। সরকারের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেও তাদের মুক্ত করা সম্ভব হয়নি। এখন যদি সরকারের প্রতিপক্ষ বিএনপির সঙ্গে নতুন করে কোনো সম্পর্ক গড়ে ওঠে তাহলে দমন-পীড়ন আরও বাড়তে পারে। 

এ কারণে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক কোনো সংলাপে অংশ না নেওয়ার একরকম নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছে এসব দল। যদিও ধর্মভিত্তিক এসব দলকে আনুষ্ঠানিকভাবে এখনো সংলাপের আমন্ত্রণ জানায়নি বিএনপি।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ঢাকা পোস্টকে বলেন, বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো আমন্ত্রণ পাইনি। আমন্ত্রণ পেলে দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

তবে নাম প্রকাশ না করার শর্তে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ স্থানীয় একজন নেতা বলেন, এই মুহূর্তে বিএনপির সঙ্গে সংলাপে অংশ নেওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ তাদের সঙ্গে সংলাপে অংশ নিলে সরকারের রোষানলে পড়তে হবে।

ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, গত বছর হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে তাদের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন। যারা এখনো মুক্তি পাননি। সরকারের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেও তাদের মুক্ত করা সম্ভব হয়নি। এখন যদি সরকারের প্রতিপক্ষ বিএনপির সঙ্গে নতুন করে কোনো সম্পর্ক গড়ে ওঠে তাহলে দমন-পীড়ন আরও বাড়তে পারে

ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ভোটের রাজনীতিতে বর্তমানে ভালো অবস্থানে আছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব ইউনুস আহম্মেদ সেখ ঢাকা পোস্টকে বলেন, বিএনপির সঙ্গে সংলাপ করার বিষয়ে আমাদের দলীয় ফোরামে এখনো আলাপ-আলোচনা হয়নি। তাছাড়া তাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে সংলাপে অংশ নেওয়ার বিষয়ে আমন্ত্রণ পাইনি। আসলে এ বিষয়ে আমরা ভাবিনি। এ মুহূর্তে আমরা নিজের দলের সাংগঠনিক বিষয়ে ব্যস্ত সময় পার করছি। বিভিন্ন জেলা-উপজেলায় নেতারা সফর করেছেন। সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কাজ করছেন।

আমন্ত্রণ পেলে বিএনপির সঙ্গে সংলাপে অংশ নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।  

এ বিষয়ে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, বিএনপির সঙ্গে সংলাপে অংশ নেওয়ার বিষয়ে এখনই আমরা চিন্তা-ভাবনা করছি না। আসলে যারা ইসলামি দল তাদের নিজেদের মধ্যে একটা সমন্বয় কিংবা সমঝোতা গড়ে উঠুক এটাই চাই আমরা। এটা ইসলামের জন্য এবং দেশের মানুষের জন্য ভালো হবে। অন্য কোনো জোট বা বিকল্প কিছু আমরা চিন্তা করছি না।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব এম এ মতিন ঢাকা পোস্টকে বলেন, এখনো তাদের (বিএনপি) পক্ষ থেকে আমরা  আমন্ত্রণ পাইনি। তারা আমন্ত্রণ দিতে আসলে তাদের কথা আমরা শুনব। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে আমরা নিজ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করব না।

কোন পরিস্থিতিতে আমরা ২০ দলীয় জোট ছেড়েছি নিশ্চয়ই আপনার মনে আছে। সেই পরিস্থিতি এখনো বিদ্যমান। ফলে বিএনপির সঙ্গে সংলাপে অংশ নিয়ে নতুন করে কোনো বিপদে পড়তে চাই না

নাম প্রকাশ না করার শর্তে খেলাফত মজলিসের এক নেতা

মাওলানা মোহাম্মদ ইসহাকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস দীর্ঘ সময় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক ছিল। কিন্তু নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে গত বছরের ১ অক্টোবর জোট ছাড়ে দলটি। দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ঢাকা পোস্টকে বলেন, আমরা এখন স্বাধীন দল। স্বাধীনভাবে রাজনীতি করতে চাই। বিএনপির সঙ্গে কোনো সংলাপে আমরা অংশ নেব না।   

নাম প্রকাশ না করার শর্তে খেলাফত মজলিসের এক নেতা ঢাকা পোস্টকে বলেন, কোন পরিস্থিতিতে আমরা ২০ দলীয় জোট ছেড়েছি নিশ্চয়ই আপনার মনে আছে। সেই পরিস্থিতি এখনো বিদ্যমান। ফলে বিএনপির সঙ্গে সংলাপে অংশ নিয়ে নতুন করে কোনো বিপদে পড়তে চাই না। 

বিএনপি নেতারা বলছেন, প্রথম পর্বে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হওয়ার সম্ভাবনা নেই। কারণ তাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। অনানুষ্ঠানিকভাবে কয়েকটি ধর্মভিত্তিক দলের পক্ষ থেকে বলা হয়েছে, এ মুহূর্তে তারা সরকারের কিছুটা চাপে আছেন। তাই এখনই বিএনপির সঙ্গে সংলাপে আগ্রহী নন তারা। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা পোস্টকে বলেন, আমাদের প্রথম পর্বের সংলাপ শেষ হয়েছে, দ্বিতীয় পর্বের সংলাপ শুরু হবে।

ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে বলেন, আলোচনা হচ্ছে সব দলের সঙ্গে। সংলাপ হলে আপনারা দেখতে পাবেন।


রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত