শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:১০ এএম
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফরত জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার হোন্ডা তারো। দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা।
রোববার (২৪ জুলাই ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. মোমেনে ও ভাইস মিনিস্টার হোন্ডা তারোর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বৈঠকে সদ্য প্রয়াত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজা আবেকে স্মরণ করেন ড. মোমেন। বাংলাদেশে-জাপানের বিভিন্ন প্রকল্পে আবের অবদানের কথাও স্মরণ করেন তিনি।
মোমেন-তারো আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সহযোগিতার বিষয়ে আশ্বাস প্রদান করেন। বিশেষ করে জাতিসংঘের মতো বহুপাক্ষিক প্লাটফর্মে কীভাবে বাংলাদেশ-জাপান আরও কাজ করতে পারে সেটা আলোচনায় এসেছে।
তারা রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাপানের সহযোগিতা চান। তারো রোহিঙ্গা ইস্যুতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত