এবার ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রাশিয়ার

bcv24 ডেস্ক    ০২:০০ পিএম, ২০২২-০৭-২৫    74


এবার ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রাশিয়ার

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ৯২ সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে মস্কো। যুদ্ধাপরাধ বিষয়ক রাশিয়ার একটি তদন্ত কমিটির প্রধান একথা জানিয়েছেন। এছাড়া এ সংক্রান্ত আরও এক হাজারেরও বেশি অভিযোগের তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।

সোমবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধাপরাধ বিষয়ে রাশিয়ার তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্বপালন করছেন আলেকজান্ডার বাস্ত্রিকিন।

রাশিয়ার সরকারি নিউজ সাইট রসিসকায়া গাজেটাকে তিনি বলেছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ৯২ সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে মস্কো। এর পাশাপাশি এ সংক্রান্ত ১ হাজার ৩০০টিরও বেশি অপরাধমূলক ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিবিসি বলছে, বলিভিয়া, ইরান এবং সিরিয়াসহ আরও বেশ কিছু দেশের সমর্থিত একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রস্তাবও করেছেন আলেকজান্ডার বাস্ত্রিকিন। তিনি বলেছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ৫১ জন কমান্ডারসহ প্রায় ৯৬ জনকে খুঁজছে তার দেশ।

রুশ ওই সংবাদপত্রকে তিনি বলেন, (অভিযুক্ত) ইউক্রেনীয়রা ‘মানবতার শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে অপরাধে’ জড়িত রয়েছে।

অবশ্য রাশিয়ার সরকারি ওই নিউজ সাইটকে দেওয়া সাক্ষাৎকারে আলেকজান্ডার বাস্ত্রিকিনের করা দাবিগুলো যাচাই করতে পারেনি বিবিসি এবং এ বিষয়ে কিয়েভও কোনো মন্তব্য করেনি।

এছাড়া (রুশ সেনাদের বিরুদ্ধে একই অভিযোগ এনে) ইউক্রেনও তাদের নিজস্ব তদন্ত পরিচালনা করছে। চলতি মাসে ইউক্রেন জানায়, গত ফেব্রুয়ারিতে আক্রমণ শুরুর পর থেকে রাশিয়ান বাহিনীর সংঘটিত ২১ হাজারের বেশি যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের অপরাধ পরীক্ষা করছে কিয়েভ।

অপরদিকে ইউক্রেনকে ‘অপরাধস্থল’ হিসাবে আখ্যা দেওয়া ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) পূর্ব ইউরোপের এই দেশটিতে তদন্তকারী এবং ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছে।

ক্রেমলিন অবশ্য ইউক্রেনের যেকোনো ধরনের যুদ্ধাপরাধের ঘটনা অস্বীকার করে আসছে। মস্কোর দাবি, রুশ সেনারা ইউক্রেনে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করছে না। রাশিয়া অভিযোগ করে আসছে, ইউক্রেন নিজেই নিজের অবকাঠামোতে গোলাবর্ষণ করছে এবং এভাবেই নিজস্ব বেসামরিক নাগরিকদের হত্যার করছে - তবে এসব অভিযোগ আন্তর্জাতিক নেতারা বরাবরই খারিজ করে আসছেন।

অন্যদিকে প্রকাশ্যে ‘ইউক্রেনীয় জাতীয়তাবাদ’কে পৃষ্ঠপোষকতার জন্য পশ্চিমাদেরকে অভিযুক্ত করেছেন আলেকজান্ডার বাস্ত্রিকিন। আর তাই ইউক্রেনে যুদ্ধাপরাধের বিষয়ে জাতিসংঘ-সমর্থিত বিচার কর্মকাণ্ডকে ‘অত্যন্ত সন্দেহজনক’ হিসেবেও অভিহিত করেছে তিনি।

তবে জাতিসংঘের পরিবর্তে ‘ইউক্রেনীয় ইস্যুতে স্বাধীন অবস্থান রয়েছে’ এমন দেশগুলোতে - বিশেষ করে সিরিয়া, ইরান এবং বলিভিয়ায় একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করেছেন বাস্ত্রিকিন।

শত শত ইউক্রেনীয় সামরিক ও রাজনৈতিক লক্ষ্যবস্তুর পাশাপাশি ইউক্রেনীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের বিরুদ্ধেও তদন্ত চলছে বলে জানিয়েছেন আলেকজান্ডার বাস্ত্রিকিন। কোনো প্রমাণ না দিয়েই তাদের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র তৈরির অভিযোগ করেছেন তিনি।

এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডস এবং জর্জিয়ার সন্দেহভাজন ভাড়াটে যোদ্ধাদের বিরুদ্ধেও তদন্ত চলছে বলে সংবাদপত্রকে জানিয়েছেন রাশিয়ার তদন্ত কমিটির এই প্রধান।

এর আগে গত জুন মাসে ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর হাতে আটক তিন বিদেশি যোদ্ধাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তদের দু’জন ব্রিটিশ এবং একজন মরক্কোর নাগরিক।

জুনের দ্বিতীয় সপ্তাহে রুশ বিচ্ছিন্নতাবাদীদের স্বঘোষিত দোনেতস্ক প্রজাতন্ত্রের আদালত তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত