শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:১০ এএম
বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ঠিক রাখতে জ্বালানি খাতের গ্রাহকদের সহজে ঋণ দিতে শর্ত শিথিল করে বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে চাইলে জ্বালানি খাতের যে কোনো কোম্পানি তার মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ নিতে পারবে।
মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধী ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একাটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, জ্বালানি খাতের গ্রাহকদের জন্য কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬ খ (১) ধারা ছয় মাসের জন্য শিথিল করা হয়েছে। ওই ধারার বর্ণনা অনুযায়ী, কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে দেওয়া সব ঋণ সুবিধার আসল অঙ্কের পরিমাণ কোম্পানির মোট মূলধনের শতকরা ২৫ ভাগের অধিক হতে পারবে না।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য ব্যাংক কর্তৃক বিদ্যুৎ উৎপাদনকারী কোন একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে কোন ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬ খ (১) ধারার শর্তাংশে বর্ণিত নিষেধাজ্ঞা আগামী ৬ মাসের জন্য কার্যকর হবে না।
তবে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬ খ (১) ধারার শতাংশে উল্লেখিত ২৫ শতাংশ ঊর্ধ্বসীমার স্থলে আগামী ৬ মাসের জন্য ঊর্ধ্বসীমা কত হবে তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত