মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২০ এএম
পাবনার বেড়া উপজেলার আমিনপুরে নুরুজ্জামান ওরফে নুর জামান (২৮) নামের এক প্রবাসী যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতের কোনো একসময় তাকে হত্যা করা হয়। রোববার সকালে বাড়ির পাশে মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নুরুজ্জামান উপজেলার আমিনপুর থানার জাতসাকিনী ইউনিয়নের সিংহাসন গ্রামের কাবিল প্রামানিকের ছেলে। পরিবারের বরাত দিয়ে আমিনপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম মঈনুদ্দিন জানান, নুরুজ্জামান ৫-৭ বছর সিঙ্গাপুরে একটি কনস্ট্রাকশন ফার্মে কাজ করতেন। সম্প্রতি সেই কোম্পানি কক্সবাজারে একটি কাজ পেলে ৬ মাস আগে সেখানে এসে কাজ করেন তিনি। দশদিন আগে গ্রামে এসে নতুন ফ্ল্যাট বাড়ি নির্মাণের কাজ শুরু করেন নুরুজ্জামান। শনিবার সন্ধ্যার পর খাওয়া-দাওয়া করার পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।
রোববার সকালে বাড়ির পাশে চরকান্দি মাঠের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের গলা কাঁটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা, কি কারণে নুরুজ্জামানকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পরিদর্শক (তদন্ত) মঈনুদ্দিন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত