শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:০১ এএম
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতে দুই দিনের প্রবল বর্ষণে দেশটির পূর্ব ও উত্তরাঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। আকস্মিক এই বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে ৪ হাজারেরও বেশি মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করছে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আমিরাতের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে সৌদি আরবের জাতীয় দৈনিক আরব নিউজ জানিয়েছে, বুধবার থেকে সৌদি আরবে শুরু হয়েছে টানা বর্ষণ। বৃষ্টির তেজ বেশি ছিল আমিরাতের পূর্ব ও উত্তরাঞ্চলীয় তিন প্রশাসনিক অঞ্চল (এমিরেত) শারজাহ, রাস আল খাইমাহ ও ফুজাইরায়। গত দুই দিনের দুর্যোগে এই তিন অঞ্চলে ক্ষয়ক্ষতিও হয়েছে অন্যান্য এমিরেতের তুলনায় বেশি।
প্রবল বর্ষণ-বন্যায় আমিরাতে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি, তবে তিন এমিরেতের বিভিন্ন স্থানে আটকা পড়া নিরাপদ স্থানে সরিয়ে নিতে ইতোমধ্যে কাজ শুরু করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা।
উপদ্রুত লোকজনকে আশ্রয় দিতে শারজাহ, রাস আল খাইমাহ ও ফুজাইরায় ২০ টি হোটেল প্রস্তুত করা হয়েছে। কিন্তু যদি তাতে না কুলায়, সেজন্য অতিরিক্ত সতর্কতা হিসেবে একাধিক আশ্রয়কেন্দ্র খোলা রেখেছে আমিরাতের সরকার।
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত মূলত মরু অঞ্চল। ফলে সারা বছরই সেখানকার আবহাওয়া শুষ্ক থাকে এবং বৃষ্টিপাতও ঘটে খুব কম। সেই হিসেবে অতি বর্ষণ ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেশটিতে বিরল।
আমিরাতের সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃষ্ট ও বন্যার বিভিন্ন ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের কয়েকটি বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন বিভাগের কর্মীরা।
তারা আরও জানান, বন্যা কবলিত বিভিন্ন এলাকায় সুপেয় পানি ও শুষ্ক খাবার পাঠানো হচ্ছে এবং পানিবাহিত রোগ যেন এসব এলাকায় ছড়িয়ে না পড়ে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত