শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৯ এএম
অনলাইনে ফরেক্স ট্রেডিং বা বৈদেশিক মুদ্রা লেনদেন হয় এমন ডিজিটাল প্লাটফর্মে ডলারের কারসাজি হচ্ছে কি না, তা ধরতে অভিযান শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। ডলার নিয়ে কোনো অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ব্যাংক ও আর্থিক খাতের এই নিয়ন্ত্রণ সংস্থা।
রোববার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, ডিজিটাল প্লাটফর্মে যেখানে বৈদেশিক মুদ্রায় লেনদেন হয় এমন সব প্রতিষ্ঠানে আজ কেন্দ্রীয় ব্যাংকের ২টি পরিদর্শন টিম গেছে। এসব প্রতিষ্ঠান হুন্ডি বা অন্য কোনো ব্যবস্থায় ডলার কেনাবেচা করছে কি না পরিদর্শন টিম দেখবে। যদি কোনো অনিয়ম পাওয়া যায় সে রিপোর্টের ভিত্তিতে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।
ডলারে অনিয়ম পেলেই আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে জানিয়ে মুখপাত্র বলেন, আগে আমরা ১০টি টিম মার্কেটে পাঠিয়েছিলাম। মার্কেটে গিয়ে তারা কিছু তথ্য পেয়েছে। যা রুলস রেগুলেশন কভার করে না। যাদের লাইসেন্স আছে তারা ছাড়াও অনেকে ডলার কেনাবেচনার সঙ্গে জড়িত পাওয়া গেছে। এমনও পাওয়া গেছে একটি লাইসেন্স নিয়েছে গুলশানে তাদের আরেকটা শাখা হয়তো মিরপুরে আছে। যারা এমন ব্যত্যয় ঘটিয়েছে তাদের বিরুদ্ধে জরুরিভাবে ব্যবস্থা নিচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে কাদেরকে আমরা লাইসেন্স দিয়েছি। তাছাড়া অন্য প্রতিষ্ঠানকে সিলগালা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। লাইসেন্স ছাড়া যারা কাজ করছে তাদের অপরাধের ধরন অনুযাযী কোনোটা বাতিল হতে পারে, কোনোটা স্থগিত হতে পারে।
তিনি জানান, সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংক জুলাইয়ে ১ হাজার ১৩৬ মিলিয়ন ডলার সরকারের জরুরি খাতগুলোর পণ্য আমদানির জন্য রিজার্ভ থেকে সাপোর্ট দিয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত