শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৮ এএম
বিশ্বজুড়ে কমল পানীয়গুলোর মধ্যে ব্যাপক নাম করেছে স্প্রাইট। শুধুই পিপাসা মেটানো নয়, স্বাদের দিক থেকেও তালিকায় অনেকটা এগিয়ে সবুজ বোতলের এই ড্রিংকটি। এবার আইকনিক সেই সবুজ বোতলটির রঙ বদলাতে চলেছে স্প্রাইট।
প্রায় ৬০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা সবুজ বোতল এবার স্বচ্ছ সাদা বোতলে রূপান্তরিত হতে চলছে। সম্প্রতি এক বিবৃতিতে স্প্রাইটের প্যারেন্ট সংস্থা কোকা-কোলা এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে সংস্থাটি বলেছে, আগামী ১ আগস্ট থেকে বাজারে আসছে স্প্রাইটের নতুন বোতল।
বোতলের রঙ পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে কোকা-কোলা জানিয়েছে, সবুজ প্লাস্টিকের বোতলটি পলিথিন টেরেফথালেট (পিইটি) দিয়ে তৈরি। এটি একবারই ব্যবহারেরযোগ্য। নতুন বোতলের জন্য পরিষ্কার ও স্বচ্ছ প্লাস্টিক দেওয়া হচ্ছে। এটি পুনরায় ব্যবহার করা যাবে।
কোকা-কোলা বলছে, নতুন এই পদক্ষেপটি ২০১৯ সালে ব্যবহৃত প্লাস্টিক বর্জ্যের তুলনায় ২০ মিলিয়ন পাউন্ড কমিয়ে দেবে।
কোকা-কোলা কনসোলিডেটেডের সঙ্গে কাজ করছে আর৩সাইকেল নামক একটি পুনর্ব্যবহারকারী সংস্থা। এটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, প্লাস্টিকের জন্য এটি একটি বৃত্তাকার অর্থনীতি চালাতে সহায়তা করবে।
বোতলের রঙ বদলালেও স্প্রাইটের ক্যান এবং প্যাকেজিং গ্রাফিক্স এখনও সবুজ থাকবে। কেবল এর লোগো পরিবর্তিত হবে। লেমন-লাইম সফট ড্রিঙ্কটি ১৯৬১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম চালু হয়।
বেশ কয়েকটি দেশে ইতোমধ্যে চেরি এবং চিনিমুক্ত স্বাদের স্প্রাইট বিক্রি করা হচ্ছে। সে বোতলগুলো প্লাস্টিকের নয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত