‘চীন পেলোসির বিমান ভূপাতিত করলে ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে’

bcv24 ডেস্ক    ০৯:১২ পিএম, ২০২২-০৮-০২    71


‘চীন পেলোসির বিমান ভূপাতিত করলে ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসিকে তাইওয়ানে যেতেই হবে। কারণ এখন পিছিয়ে গেলে তা চীনকে আরও খারাপ আচরণে উৎসাহ জোগাবে।’ আড়াই দশক আগে ১৯৯৭ সালে তাইওয়ান সফর করা যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের তৎকালীন স্পিকার নিউত গিংরিচ দেশটির সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন।

এদিকে, ন্যান্সি পেলোসির স্বশাসিত তাইওয়ান সফর ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের গত কয়েকদিন ধরে চলমান উত্তেজনার মাঝে উভয়পক্ষ দক্ষিণ চীন সাগরে ব্যাপক সামরিক শক্তি মোতায়েন করেছে। চীন সাগরের আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধজাহাজ ও তাইওয়ানের আকাশসীমার কাছে বিমান মোতায়েন করেছে বেইজিং। একই সঙ্গে প্রয়োজনে পেলোসির বিমানকে প্রয়োজনে গুলি করে ভূপাতিত করারও হুমকি দিয়েছে চীন।

মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের যে রাজনীতিকরা আগুন নিয়ে খেলবেন তাদের পরিণতি ভালো হবে না।

অন্যদিকে, ফক্স নিউজকে নিউত গিংরিচ বলেছেন, আমি মনে করি, স্পিকার পেলোসির তাইওয়ান সফরের আর কোনও বিকল্প নেই। এখন চীনা কমিউনিস্ট পার্টি চারদিকে নাচছে এবং হুমকি দিচ্ছে। পেলোসিকে তাইওয়ানে যেতেই হবে। কারণ এখন পিছিয়ে যাওয়ার মানে স্বৈরাচারী চীনের আক্রমণাত্মক ধমক দেওয়ার মনোভাবকে উৎসাহিত করা। আমি মনে করি সেটি হবে বিপর্যয়কর।

সাবেক এই মার্কিন স্পিকার বলেন, তিনি তাইওয়ানে পেলোসিকে শিগগিরই দেখার আশা করছেন। আর সেই সময় চীনা কমিউনিস্টরা শান্ত হবেন বলে তিনি মনে করেন। পেলোসির তাইওয়ান সফরের বিরুদ্ধে চীনের সব ধরনের হুমকিকে অযথা তর্জন-গর্জন এবং অর্থহীন বলে মন্তব্য করেছেন তিনি।

গিংরিচ বলেছেন, মূল বিষয় হলো চীন কখনই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে লড়াই করবে না। তারা হাউসের স্পিকারের বিরুদ্ধে ব্যবস্থাও নেবে না। আর এই সমস্ত হুমকি একেবারে অর্থহীন। আসলে তারা কিছুই করবে না।

চীন ন্যান্সি পেলোসির বিমানে গুলি চালিয়ে ভূপাতিত করার হুমকি দিয়েছে বলে ফক্স নিউজের উপস্থাপক সিন হ্যানিটি গিংরিচের প্রতিক্রিয়া জানতে চান। জবাবে তিনি বলেন, সবচেয়ে খারাপ কিছু যদি ঘটে, তখন সেটি হবে তারা বিমানে গুলি চালিয়ে ভূপাতিত করেছে। আর তা হবে যুদ্ধাপরাধ। তখন ভয়াবহ প্রতিশোধ নেওয়া ছাড়া আমাদের আর কোনও উপায় থাকবে না। পেন্টাগনের দুর্বলতা, সত্যিকারের জেগে ওঠা এবং কিছু নির্বোধের মতো আচরণ থাকলেও লোকজন ভুলে যায় যে, যুক্তরাষ্ট্রের এখনও একটি শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে।

গিংরিচ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে ধমক দেওয়ার মতো শক্তিশালী অবস্থানে নেই চীন। যা চীনকে খুব দ্রুত বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে। আমরা অস্ট্রেলিয়া, জাপান এবং অন্যান্য স্থানে আমাদের মিত্রদের সাথে নিয়ে অত্যন্ত কম সময়ের মধ্যে চীনকে বিচ্ছিন্ন করে ফেলতে পারবো। চীন যদি রপ্তানি করতে না পারে, তাহলে ভেঙে পড়তে শুরু করবে এবং শহরে শহরে বেকারত্ব শুরু হবে। 

সাবেক এই মার্কিন হাউস স্পিকার বলেছেন, যুক্তরাষ্ট্র যদি চীনা হুমকির কাছে নতি স্বীকার করে, তাহলে তা চীনের তাইওয়ান দখলের উচ্চাকাঙ্ক্ষাকে আরও জোরালো করবে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত