শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:১০ এএম
প্রায় ৪০ মিনিট আটকে থাকার পর অবশেষে সরানো হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আটকে থাকা কাতার এয়ারওয়েজের প্লেনটি। প্লেনটির কারণে রানওয়ে বন্ধ থাকায় বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের অপেক্ষায় থাকা প্রায় ১৫টি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল ব্যাহত হয়েছে।
রাত ৮টা ৫ মিনিটে ঢাকার রানওয়ে আনুষ্ঠানিকভাবে সচল হয়। এর পরপর ঢাকার আকাশে চক্কর দেওয়া ফ্লাইটগুলো অবতরণ করতে শুরু করে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, কাতার এয়ারওয়েজের পরেই গালফ এয়ারের বাহরাইন থেকে ঢাকায় আসা ফ্লাইটটির অবতরণের কথা ছিল। তবে রানওয়ে বন্ধ থাকায় এটি ঘণ্টাখানেক গাজীপুরের চন্দ্রা ও মির্জাপুরের আকাশে চক্কর দেয়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটিও টঙ্গী থেকে নারায়ণগঞ্জের আকাশে চক্কর দিতে থাকে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে আসা ফ্লাইটটিও দেরিতে নেমেছে।
এদিকে রানওয়ে বন্ধ থাকায় ঢাকা থেকে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক দেরিতে ছাড়ে বিমানের মদিনা, কলকাতা, কুয়ালালামপুর ও কুয়েত ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিলেট ও কাতার ফ্লাইট এবং এমিরেটস এয়ারলাইন্সের দুবাইগামী ফ্লাইটও দেরিতে ছাড়ে।
এর আগে সন্ধ্যা ৭টার কিছু পর ঢাকার রানওয়েতে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ আটকে যায়। কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি রানওয়ে থেকে নড়তে পারছিল না। সে সময় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম তখন ঢাকা পোস্টকে বলেন, কাতার এয়ারওয়েজের ফ্লাইটে একটি টেকনিক্যাল ইস্যু ছিল। ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর ট্যাক্সি করতে কিছু সমস্যা হচ্ছিল। যেসব ফ্লাইটের ঢাকা বিমানবন্দরে অবতরণ করার কথা, সেগুলোকে হোল্ডিংয়ে রাখা হয়েছে। রানওয়ে পরিষ্কার হলে অবতরণের অনুমতি দেওয়া হবে।
এয়ারলাইন্সটির মূল সমস্যা কী ছিল, জানতে চাইলে নির্বাহী পরিচালক বলেন, তারা বিস্তারিত কিছু জানায়নি। ফ্লাইটটি নিরাপদেই অবতরণ করে। অবতরণের পর আমাদের জানায় তাদের কিছু সাপোর্ট লাগবে। আমরা সাপোর্ট দিচ্ছি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত