শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০২ এএম
চিলির একটি খনি অঞ্চলে বিশালাকৃতির রহস্যময় গর্তের খোঁজ পাওয়া গেছে। চলতি সপ্তাহেই লাতিন আমেরিকার এই দেশটির উত্তরাঞ্চলের গর্তটির খোঁজ পাওয়া যায়। এটির ব্যাসার্ধ প্রায় ২৫ মিটার বা ৮২ ফুট। ইতোমধ্যেই গর্তটির বিষয়ে তদন্ত শুরু করেছে চিলির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে ওপর থেকে তোলা গর্তটির কিছু ছবি প্রকাশিত হয়েছে চিলির সংবাদমাধ্যমে। ছবিতে দেখা গেছে, কানাডার লুনডিন মাইনিং নামের একটি তামার খনির জমিতে বিশালাকৃতির একটি গর্ত। রাজধানী সান্তিয়াগো থেকে উত্তর দিকে প্রায় ৬৬৫ কিলোমিটার দূরের গর্তটির অবস্থান।
কয়দিন আগেই চিলির ‘ন্যাশনাল সার্ভিস অব জিওলজি অ্যান্ড মাইনিং’ প্রথম গর্তটি দেখতে পায়। গর্তটি দেখার জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থার পক্ষ থেকে ওই এলাকায় একাধিক বিশেষজ্ঞ পাঠানো হয়। সংস্থাটির পরিচালক ডেভিড মন্টেনেগ্রো এক বিবৃতিতে বলেছেন, গর্তটির গভীরতা ও আকার যথেষ্ট বড়। গভীরতা প্রায় ২০০ মিটার বা ৬৫৬ ফুট। গর্তের ভেতরে কোনো বস্তুর সন্ধান পাওয়া যায়নি। তবে সেখানে অনেক পানি রয়েছে।
সংস্থাটি জানিয়েছে, গর্তটির কাছেই অবস্থিত আলকাপারোসা খনির প্রবেশদ্বার। ইতোমধ্যে খনির ভেতরে যাওয়ার পথগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে লুনডিন মাইনিং একটি বিবৃতিতে বলেছে, তাদের খনির জমিতে একটি গর্ত তৈরি হয়েছে। তবে এতে শ্রমিক ও কর্মীদের তেমন কোনো সমস্যা হচ্ছে না।
এক বিবৃতিতে বলা হয়েছে, গর্তটির সবচেয়ে কাছে থাকা বাড়ির দূরত্ব ৬০০ মিটারের বেশি। এর আশপাশে এক কিলোমিটারের মধ্যে জনবহুল এলাকা বা কোনো সরকারি অফিস নেই। যেখানে গর্তটি তৈরি হয়েছে, তার ৮০ শতাংশের মালিকানা কানাডিয়ান কোম্পানি লুনডিন মাইনিংয়ের। বাকিটার মালিকানা জাপানের একটি কোম্পানির।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত