শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:০৫ পিএম
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এই বজ্রপাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, বৃষ্টিস্নাত সন্ধ্যায় এই স্থাপনায় আঘাত হানে বজ্রপাত। এতে ওই এলাকার আকাশে আলোর ঝলকানি ছড়িয়ে পড়ে।
মুলহাম এইচ নামের একজন ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ক্লক টাওয়ারে বজ্রপাতের একটি ভিডিও টুইট করেছেন। জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ্যার অধ্যাপক মুলহাম টুইটের ক্যাপশনে লিখেছেন, কয়েকদিন আগে মক্কায় বৃষ্টির সময় বুর্জ আল-সাতে বজ্রপাত হয়েছে।
শুক্রবার শেয়ার করা ভিডিওটি টুইটারে ইতিমধ্যে ১৪ লাখের বেশি মানুষ দেখেছেন। কয়েকজন টুইটার ব্যবহারী মুলহামের এই টুইট শেয়ার করেছেন।
ভিডিওটির কমেন্টে একজন লিখেছেন, বজ্রপাতের আকর্ষণীয় দৃশ্য আমাকে মুগ্ধ করেছে। গত কয়েকদিন ধরে সৌদি আরবের কিছু অংশে প্রচণ্ড বজ্রপাত ও মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি অঞ্চলেও ‘কয়েক দশকের মধ্যে সবচেয়ে উষ্ণ আবহাওয়া’ বিরাজ করছে বলে আল-আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্রের (এনসিএম) তথ্য অনুযায়ী, আমিরাতে প্রায় ৩০ বছরের মধ্যে গত জুলাইয়ে সবচেয়ে উষ্ণ আবহাওয়া দেখা গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত একটি গাছের ছবি ইন্টারনেটে অনেকেই নজর কাড়ার কয়েকদিন পর মক্কার ভিডিওটি ভাইরাল হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত