পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে সেনা ঘাঁটি হিসেবে ব্যবহার করছে রাশিয়া

bcv24 ডেস্ক    ০১:৪৮ পিএম, ২০২২-০৮-০৯    164


পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে সেনা ঘাঁটি হিসেবে ব্যবহার করছে রাশিয়া

টানা সাড়ে পাঁচ মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ সময় ধরে চলা রুশ এই আগ্রাসনের বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষ মস্কোর বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আনলেও এবারই প্রথম পরাশক্তি এই দেশটির বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে এনেছে কিয়েভ।

আর তা হচ্ছে, ইউক্রেনের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে সেনা ঘাঁটি হিসেবে ব্যবহার করছে রাশিয়া। মঙ্গলবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পারমাণবিক শক্তি কোম্পানির প্রধান বলেছেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে সেনা ঘাঁটি হিসেবে ব্যবহার করছে রাশিয়া। তার অভিযোগ, ইউক্রেনের অবস্থানের বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য এই স্থাপনাটিকে একটি সামরিক ঘাঁটিতে পরিণত করেছে দখলকারী রাশিয়ান বাহিনী।

ইউক্রেনের পারমাণবিক শক্তি কোম্পানির ওই প্রধানের নাম পেট্রো কোটিন। বিবিসিকে তিনি বলেন, (রাশিয়ার কর্মকাণ্ডে) পারমাণবিক এই বিদ্যুৎকেন্দ্রটির জন্য ‘ব্যাপক’ হুমকি দেখা দিয়েছে, তবে এটি এখনও নিরাপদ রয়েছে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে সীমান্তে আড়াই মাস সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণার দু’দিন আগে ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই অঞ্চল দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি।

এরপর গত মার্চের শুরুতে যুদ্ধের প্রথম দিকেই রাশিয়ার সামরিক বাহিনী জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ স্থাপনার নিয়ন্ত্রণ নেয়। যদিও এই স্থাপনা এখনও ইউক্রেনীয় প্রকৌশলীরা পরিচালনা করছেন। এরপর চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে ইউরোপের বৃহত্তম পারমাণবিক এই বিদ্যুৎকেন্দ্রে আবারও হামলার ঘটনা ঘটে।

সর্বশেষ এই হামলার জন্য ইউক্রেন রাশিয়াকে দায়ী করলেও বিবিসি বলছে, হামলার দায় পাল্টা ইউক্রেনের ঘাড়েও চাপিয়েছে রাশিয়া। কিয়েভ বলছে, এনারগোদারের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রোববার গোলাবর্ষণ করা হয়েছে। পারমাণবিক এই সহিংসতার দায়ে মস্কোর বিরুদ্ধে নতুন করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানিয়েছে ইউক্রেন।

ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি সংস্থা বলেছে, শনিবার রাতে রুশ বাহিনীর নতুন করে গোলাবর্ষণ নিক্ষেপের ঘটনায় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তিনটি বিকিরণ সেন্সর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই স্থাপনার একজন কর্মী আহত হন।

পেট্রো কোটিন বিবিসিকে বলেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৫০০ রাশিয়ান সৈন্য ছিলেন এবং তারা সেখানে রকেট লঞ্চারও স্থাপন করেছিলেন। যদিও তার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ‘তারা (রাশিয়ান বাহিনী) এটিকে (বিদ্যুৎ কেন্দ্র) ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে ঢালের মতো ব্যবহার করছে। কারণ ইউক্রেনের কেউ সেখানে কিছু (হামলা) করতে যাচ্ছে না।’

কোটিনের ভাষায়, ‘ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী জানে যে, এরা ইউক্রেনীয় কর্মী ও এটি একটি ইউক্রেনীয় বিদ্যুৎকেন্দ্র এবং সেখানে ইউক্রেনীয় জনগণ আছে। আর তাই (সেখানে) আমরা আমাদের লোকদের, আমাদের কর্মীদের হত্যা করতে যাচ্ছি না এবং আমাদের অবকাঠামোরও ক্ষতি করতে যাচ্ছি না।’

কোটিন বলেন, প্ল্যান্টের কর্মীরা চাপের মধ্যে ও বিপদের মধ্যে কাজ করছেন এবং কয়েকজনকে বন্দী, মারধর ও নির্যাতনও করা হয়েছিল।

তিনি বলেন, রাশিয়ার পরিকল্পনা ছিল ইউক্রেনের গ্রিড থেকে প্ল্যান্টটির সংযোগ বিচ্ছিন্ন করা এবং অবশেষে এটি রাশিয়ার সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত