১ লাখ রুপিতে ভারতীয় পাসপোর্ট ক্রয়, বাংলাদেশি আটক

bcv24 ডেস্ক    ০১:৪৮ পিএম, ২০২২-০৮-০৯    109


১ লাখ রুপিতে ভারতীয় পাসপোর্ট ক্রয়, বাংলাদেশি আটক

জাল ভারতীয় পাসপোর্ট এবং আধার কার্ড কেনার দায়ে ভারতে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহ থেকে ফেরার সময় ভারতের লখনৌ বিমানবন্দরে তাকে আটক করা হয়।

আটককৃত ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের পাবনা জেলায়। মঙ্গলবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা আইএএনএস এবং সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, জীবিকার সন্ধানে মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য ১ লাখ রুপি দিয়ে একটি জাল ভারতীয় পাসপোর্ট কিনেছিলেন ওই বাংলাদেশি। একইসঙ্গে ১০ হাজার রুপি দিয়ে একটি জাল আধার কার্ডও কিনেছিলেন তিনি। পরে সেই পাসপোর্ট ব্যবহার করে শারজাহ থেকে ফেরার সময় লখনৌ বিমানবন্দরে ওই বাংলাদেশিকে আটক করা হয়।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম মোহাম্মদ আবদুল জব্বার। ৪৩ বছর বয়সী এই ব্যক্তির বাড়ি বাংলাদেশের পাবনা জেলায়। তবে তার কাছ থেকে জব্দ করা ভারতীয় পাসপোর্ট এবং আধার কার্ডে তার পরিচয় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে তার নাম রয়েছে জব্বার শেখ (৩৯)।

সংবাদমাধ্যম বলছে, শারজাহ থেকে ফেরার সময় লখনৌ বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন মোহাম্মদ আবদুল জব্বার। শারজাহ থেকে সরাসরি কলকাতায় না গিয়ে তিনি কেন লখনৌতে আসলেন সেটি অভিবাসন কর্মকর্তাকে ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ার পর তাকে আটক করা হয়।

ভারতের একজন কর্মকর্তা বলেছেন, ‘যখন আমি তাকে প্রশ্ন করি যে, কেন তিনি লখনৌতে আসার পরিবর্তে শারজাহ থেকে কলকাতার জন্য সরাসরি ফ্লাইট বুক করেননি, তখন অভিযুক্ত সন্তোষজনক উত্তর দিতে পারেনি।’

‘এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ও অভিযুক্ত স্বীকার করে যে, তিনি একজন বাংলাদেশি নাগরিক এবং পশ্চিমবঙ্গের একজন ব্যক্তির কাছ থেকে তিনি ১ লাখ রুপিতে একটি ভারতীয় পাসপোর্ট এবং ১০ হাজার রুপিতে আধার কার্ড কিনেছেন।’

তিনি আরও বলেন, ‘(ভুয়া পাসপোর্ট বানিয়ে দিতে) বাংলাদেশের দালালরা ৪ লাখ টাকা দাবি করেছিল। তবে অভিযুক্ত এতো টাকা দিতে সমর্থ না হওয়ায় সস্তা বিকল্প হিসেবে ভারতীয় পাসপোর্ট ক্রয় করেন। তিনি শারজাহতে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং বাড়ি (বাংলাদেশ) যাচ্ছিলেন। কানেক্টিং ফ্লাইটে কলকাতা বিমানবন্দরে নামার পর, জব্বারের রাতেই সীমান্ত পার হওয়ার কথা ছিল।’

আটকের পর মোহাম্মদ আবদুল জব্বারকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত