শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০৩ এএম
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ও এর আশপাশে প্রবল বৃষ্টিতে কমপক্ষে সাতজন মারা গেছেন। এছাড়া বৃষ্টির কারণে সেখানকার অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রাস্তা ও পাতাল রেল ডুবে গেছে।
দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ মঙ্গলবার (৯ আগস্ট) এই তথ্য সামনে এনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে সিউলের দক্ষিণ অংশে প্রতি ঘণ্টায় ১০০ মিমি এর বেশি বৃষ্টি হয়েছে। এছাড়া শহরের কিছু অংশে ১৪১.৫ মিমি বৃষ্টি হয়েছে, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ বৃষ্টিপাত বলে জানিয়েছে কোরিয়া আবহাওয়া প্রশাসন (কেএমএ)।
রয়টার্স বলছে, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পাঁচটা পর্যন্ত সিউলে সর্বমোট ৪২০ মিমি বৃষ্টি হয়েছে। এছাড়া আজ সারাদিন আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রাতভর বৃষ্টির কারণে পূর্ব এশিয়ার এই দেশটির গ্যাংনাম জেলায় বহু ভবন ও দোকান প্লাবিত হয়েছে। এছাড়া এই জেলা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এবং গাড়ি, বাস ও পাতাল রেল স্টেশনগুলোও ডুবে গেছে। ফলে আটকা পড়েছে অনেক মানুষ।
সিউলের ২৭ বছর বয়সী অফিস কর্মী লি ডোংহা বলেছেন, ‘বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধির সময় গত রাতে আমি গ্যাংনাম স্টেশনের কাছে ছিলাম। সেসময় প্রতি ৩০ সেকেন্ডে বজ্রপাত হচ্ছিল।’
তিনি আরও বলেন, ‘হঠাৎ করেই, বাস, পাতাল রেল স্টেশন ও রাস্তাগুলো বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়ে যায় এবং তখনই আমি দ্রুত একটি বাসস্থান বুক করার সিদ্ধান্ত নিই, কারণ এই পরিস্থিতিতে আমি কোথাও আটকে থাকতে চাইনি।’
সেন্ট্রাল ডিজাস্টার অ্যান্ড সেফটি কাউন্টারমেজারস হেডকোয়ার্টার জানিয়েছে, মঙ্গলবার ভোরে সিউলে অন্তত পাঁচজন এবং পার্শ্ববর্তী গিয়াংগি প্রদেশে আরও দু’জন মারা গেছেন। সংস্থাটি আরও বলেছে, বন্যায় প্লাবিত ভবনে আটকা পড়ে চারজন মারা গেছে এবং অন্য একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া একজনকে বাসস্টপের ধ্বংসাবশেষের নিচে পাওয়া গেছে এবং অন্য একজন ভূমিধসে মারা গেছে। একইসঙ্গে প্রবল বৃষ্টিপাতের ঘটনায় অন্তত নয়জন আহত হয়েছেন এবং এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত