‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’-এ ইমন

bcv24 ডেস্ক    ০৭:২২ পিএম, ২০১৯-০৪-২৯    561


‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’-এ ইমন

চলতি বছরের শুরু থেকেই বেশ ব্যস্ত সময় কাটছে চিত্রনায়ক ইমনের। চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজের এই ট্রেন্ডি সময়ে একটি তারকাবহুল ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। ‘লাল টিপ’, ‘পদ্মপাতার জল’খ্যাত এই তারকা এবারই প্রথম ওয়েব সিরিজে কাজ করলেন। নাম ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’। 

যা নির্মাণ করেছেন দর্শকপ্রিয় নির্মাতা অনিমেষ আইচ। ইমন বলেন, এরইমধ্যে এর শুটিং শেষ করেছি। অনলাইন মাধ্যমে এখন সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট ওয়েব সিরিজ। আমাদের দেশেও মানুষ এটা গ্রহণ করা শুরু করেছে।

এশিয়াটিকের আরেক প্রতিষ্ঠান গুড কোম্পানির ব্যানারে লাক্স প্রযোজনা করেছে ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’। এই ওয়েব সিরিজে আমি ছাড়াও অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা মিম, মমসহ অনেকে। একটি রিয়েলিটি শোকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়ক হিসেবে এখানে ইমনকে দেখতে পাবেন দর্শকরা। এ কাজটি শেষ করার পর দর্শকপ্রিয় নির্মাতা মালেক আফসারির পরিচালনায় ‘পাসওয়ার্ড’ সিনেমার কাজ শুরু করেন ইমন। ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের সঙ্গে এ ছবিতে দর্শকরা তাকে দেখতে পাবেন। ফেব্রুয়ারির শুরু থেকে টানা এ ছবির কাজ করেছেন ইমন। এরইমধ্যে এটির কাজ শেষ হয়েছে। 

ছবিটি নিয়ে ইমন বলেন, প্রথমে এ ছবির গল্প শুনে মুগ্ধ হয়েছি। ‘পাসওয়ার্ড’ আসলেই দারুণ একটি ছবি। আমার চরিত্র থেকে শুরু করে ছবিটির সবকিছুই অন্যরকম। পরিচালক মালেক আফসারী ভাই আমার কাছ থেকে কাজ যেভাবে চেয়েছেন, আমি সেভাবেই দিয়েছি। শাকিব ভাইও শুটিংয়ের আগে আমার সঙ্গে আলাদা মিটিং করেছেন। 

শুটিংয়ের আগে তারা যা চেয়েছিলেন, তাই পেয়েছেন আমার কাছ থেকে। আমি শতভাগ চেষ্টা করেছি। ছবিটি প্রযোজনা করছেন শাকিব খান ও ইকবাল  হোসেন জয়। 

ইমন আরো বলেন, এ ছবিতে আমার চরিত্রের নাম রুশো। পুরোপুরি অভিনয় নির্ভর একটা চরিত্র। অভিনয় না জানলে এ চরিত্র করা সম্ভব নয়। এখানে শাকিব খান আমার বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন। আমাকে একজন সাইকো মানুষের চরিত্রে দেখা যাবে। তবে চরিত্রটি পজিটিভ। আমার কাছে অনেক চ্যালেঞ্জিং মনে হয়েছে। দর্শক পর্দায় দেখলে তা বুঝতে পারবেন। সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য  প্রেম কাহিনি ২’ ছবিতে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের সঙ্গে এর আগে অভিনয় করেন ইমন। দীর্ঘদিন পর ‘পাসওয়ার্ড’ ছবির মধ্য দিয়ে ফের একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে তাদের। এদিকে বর্তমানে ইমন নেপালে রয়েছেন আরেকটি নতুন ছবির কাজে। সেখানে তিনি শুটিংও শুরু করেছেন এ ছবির। 

নেপাল থেকে মুঠোফোনে এ অভিনেতা বলেন, সম্প্রতি ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবির কাজে নেপালে এসেছি। ছবিটির নাম ‘ভালোবাসার উত্তাপ’। দারুণ একটি গল্প লিখেছেন অরুণ চৌধুরী। তার পরিচালনায় এ ছবিতে আমার বিপরীতে অধরা খানকে দর্শকরা দেখতে পাবেন। এখানকার বেশকিছু লোকেশনে এ ছবির কাজ হবে। এখানে অরুণা বিশ্বাসও অভিনয় করবেন। অনেকদিন পর ইমপ্রেস টেলিফিল্মের কাজ করতে যাচ্ছি। তাই ভালো লাগছে। ইমপ্রেসের কাজ বরাবরই ভালো লাগে আমার। এতে আলাদা একটা ভালোবাসা অনুভব করি। 

বর্তমানে ছবির বাজার নিয়ে ইমনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সিনেমার দর্শক আমাদের দেশে এখনো রয়েছে। শুধু কিছু সিনেপ্লেক্স সারাদেশে নির্মাণ হলে চলচ্চিত্র নিয়ে চলমান সংকট কেটে যাবে। অনেক মেধাবী নির্মাতা এখন ভালো ছবি নির্মাণ করছেন। 

তাই আমি চাই দেশের সব জেলায় সিনেপ্লেক্সের দাবিটা দ্রুত আমাদের পূরণ হোক। চলচ্চিত্রের মানুষ আমি। তাই সামনে ভালো কিছু চলচ্চিত্র দর্শকদের উপহার দিতে চাই। সেভাবেই নিজের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করছি।  


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত