শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:০৬ পিএম
রাশিয়ার জ্বালানি গ্যাসের অন্যতম বড় ক্রেতা তুরস্ক এখন থেকে ডলারের পরিবর্তে রুশ মুদ্রা রুবলে গ্যাস কিনবে। উভয় দেশের মধ্যে ইতোমধ্যে এ বিষয়ক চুক্তিও হয়েছে।
বৃহস্পতিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে তুরস্কের জ্বালানিসম্পদ মন্ত্রণালয়।
গত সপ্তাহে রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলবর্তী শহর সোচিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দীর্ঘ বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, দুই দেশের বাণিজ্যিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে শিগগিরই কিছু পরিবর্তন আসছে।
সংবাদ সম্মেলনে এরদোয়ান আরও বলেছিলেন, পরস্পরের মধ্যকার বাণিজ্য ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে ঐকমত্যে পৌঁছেছে তুরস্ক ও রাশিয়া। বৈঠকে এ বিষয়ক একটি রোডম্যাপেও স্বাক্ষর করেছেন তিনি এবং পুতিন।
তার এক সপ্তাহ পরেই ডলারের পরিবর্তে রুবলে গ্যাস কেনার ঘোষণা দিল দেশটির সরকার।
বৃহস্পতিবার রাশিয়ার সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, রুবলে গ্যাস কেনার এ সিদ্ধান্ত উভয় দেশের জন্যই লাভবান হবে। কারণ, তুরস্কে দীর্ঘদিন ধরে ব্যাপক মুদ্রাস্ফীতি চলছে এবং যদি তুরস্ক ডলার সংরক্ষণে যত্নশীল না হয়, সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
অন্যদিকে, ডলারকে ‘বিষাক্ত মুদ্রা’ উল্লেখ করা রাশিয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জারি করা একরাশ নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক লেনদেনে সমস্যায় পড়েছিল। ইউক্রেনে সামিরক অভিযানের জেরে এসব নিষেধাজ্ঞা জারি হয়েছে রাশিয়ার ওপর।
গত ২৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, রুবল ব্যতীত অন্য কোনো মুদ্রায় গ্যাস বেচবে না রাশিয়া।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত