শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০৩ এএম
ইউরো, পাউন্ড ও ইয়েনের মতো প্রতিদ্বন্দ্বী বিভিন্ন মুদ্রার সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা ডলার। আন্তর্জাতিক মুদ্রা বাজারে গত দু’দিন ধরে দরপতন ঘটছে ডলারের।
বৃহস্পতিবার ইউরোপিয়ান ট্রেডিং আওয়ার্স সূচক বিশ্লেষণ করে জানা গেছে, বৈশ্বিকভাবে দশমিক ২ শতাংশ কমেছে ডলারের দাম। তার আগের দিন বুধবার এই পতনের হার ছিল ১ শতাংশ, যা গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ পতন।
ডলারের এ পতনের মূল কারণ যুক্তরাষ্ট্রে মাসের পর মাস ধরে চলা ব্যাপক মুদ্রাস্ফীতি। গত জুন মাসে মুদ্রাস্ফীতির কারণে দেশটির অভ্যন্তরেই ডলারের মান ১ দশমিক ৩ শতাংশ পড়ে গিয়েছিল। সেই অবস্থার কোনো উন্নতি এখন পর্যন্ত হয়নি।
যুক্তরাষ্ট্রের কমার্সব্যাংক বৃহস্পতিবার এক বার্তায় বলেছে, ‘বুধ ও বৃহস্পতিবারের তথ্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে দেশে মুদ্রাস্ফীতি এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ফেডারেল রিজার্ভ সিস্টেমের (যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক) উচিত ডলারের মূল্য বাড়ানো ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া।’
মার্কিন ব্যবসায়ী ও ব্যাংকারদের অবশ্য দৃঢ় বিশ্বাস, সেপ্টেম্বরের নীতি নির্ধারণী বৈঠকে ডলারের দাম ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক। জুন মাসে মুদ্রাস্ফীতি বৃদ্ধির পর থেকে এ পর্যন্ত দুই দফায় ডলারের দাম বাড়িয়েছে ফেডারেল রিজার্ভ সিস্টেম।
তবে ব্যবসায়ী ও ব্যাংকারদের সেই আশায় কার্যত পানি ঢেলে দিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফেডারেল রিজার্ভ সিস্টেমের প্রেসিডেন্ট নিল কাশকারি জানিয়েছেন, বর্তমানের মুদ্রাস্ফীতিকে পরাস্ত করা থেকে এখনও অনেক দূরে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে, একদিকে যেমন ডলারের দাম কমছে, তেমনি অন্যদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই মুদ্রার বিপরীতে বাড়ছে ইউরো, ইয়েন ও পাউন্ডের মত অন্যান্য প্রতিদ্বন্দ্বী বিদেশি মুদ্রার মান।
বুধাবার ডলারের বিপরীতে ইউরোর মান বেড়েছে ৩ শতাংশ ও ইয়েনের দাম বেড়েছে দশমিক ২ শতাংশ। পাউন্ডের দাম অবশ্য এ দিন ডলারের বিপরীতে দশমিক ২ শতাংশ কমেছে, তবে আগের দিন বুধবার মার্কিন মুদ্রার বিপরীতে ব্রিটেনের মুদ্রার দর বেড়েছিল পুরো ১ শতাংশেরও বেশি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত