শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:০৭ পিএম
উপমহাদেশের চিরবৈরী দুই দেশ ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-শেহবাজ শরিফের প্রথম সরাসরি সাক্ষাৎ হতে যাচ্ছে আগামী মাসে। তবে প্রথমবারের মতো সরাসরি সাক্ষাৎ ঘটলেও দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছে পাকিস্তান।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিইও টিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের সমরখন্দ শহরে বিশ্বের বৃহত্তম আঞ্চলিক সহযোগিতা সংস্থা সাংহাই কো অপরারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন হবে। ভারত ও পাকিস্তান উভয়য়েই এসসিওর সদস্য এবং নিজ নিজ দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ও শেহবাজ শরিফ— দুজনেরই সে সম্মেলনে উপস্থিত থাকা এক প্রকার নিশ্চিত।
সমরখন্দে এসসিওর সম্মেলনেই ঘটবে দুই দেশের সরকার প্রধানের সরাসরি সাক্ষাৎ। ভারত ও পাকিস্তান ব্যতীত সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের অন্যান্য প্রভাবশালী সদস্যরাষ্ট্র হলো রাশিয়া, চীন ও ইরান। এই তিন দেশের সরকারপ্রধানদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে ভারত ও পাকিস্তানের।
তবে নরেন্দ্র মোদি ও শেঞবাজ শরিফের আনুষ্ঠানিক সাক্ষাৎ ঘটলেও চিরপ্রতিদ্বন্দ্বী দুই রাষ্ট্রের সরকার প্রধানের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
ভারতের সংবাদমাধ্যম উইয়নকে তিনি বলেন, ‘সেপ্টেম্বরে পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হওয়ার কোনো পরিকল্পনা নেই।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত