প্রবেশের অনুমতি দেয়নি বাংলাদেশ, শ্রীলঙ্কায় ভিড়ল পাক যুদ্ধজাহাজ

bcv24 ডেস্ক    ১১:৪৫ পিএম, ২০২২-০৮-১১    74


প্রবেশের অনুমতি দেয়নি বাংলাদেশ, শ্রীলঙ্কায় ভিড়ল পাক যুদ্ধজাহাজ

চট্টগ্রাম সমুদ্রবন্দরে প্রবেশের অনুমতি চেয়ে ব্যর্থ হওয়ার পর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বন্দরে ভিড়েছে পাকিস্তান নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। পিএনএস তৈমুর নামের ওই জাহাজকে নোঙ্গর করার অনুমতি দেয় লংকান কর্তৃপক্ষ।

চলতি সপ্তাহে কলম্বো বন্দরে প্রবেশের অনুমতি চেয়েছিল চীনের একটি জাহাজ। শুরুতে এ বিষয়ে নিমরাজি থাকলেও ভারতের আপত্তির কারণে মঙ্গলবার চীনের সরকারকে আনুষ্ঠানিকভাবে ‘না’ বলে দেয় শ্রীলঙ্কা সরকার। তার একদিন পরই সে বন্দরে ভিড়ল পাকিস্তানের যুদ্ধজাহাজ, যেটি তৈরি হয়েছে চীনে।

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতের জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ের বন্দর থেকে রওনা হয়ে গত ৭ আগস্ট চট্টগ্রাম বন্দরের কাছাকাছি এসে পৌঁছায় পিএনএস তৈমুর এবং বন্দর কর্তৃপক্ষের কাছে নোঙ্গর করার অনুমতি চায়।

দু’দিন পর, ৯ আগস্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়ে দেয়, সেখানে জাহাজটিকে নোঙ্গর করার অনুমতি দেওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর সেখান থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেয় পিএনএস তৈমুর। পরের দিন বুধবার পৌঁছায়।

চট্টগ্রাম বন্দরের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, আগস্ট মাস বাংলাদেশে শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর কিছু বিপথগামী কর্মকর্তার হাতে সপরিবারে নিহত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের মানচিত্র থেকে বিচ্ছিন্ন স্বাধীন বাংলাদেশের উদ্ভব হয়েছিল। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা ওই কর্মকর্তারা সবাই ছিল পাকিস্তান সেনাবাহিনী থেকে আগত ও পাকিস্তানের সমর্থক।

‘বাংলাদেশের জন্য আগস্ট শোকের মাস। এ কারণেই পিএনএস তৈমুরকে (বন্দরে অবস্থানের) অনুমতি দেওয়া হয়নি,’ টাইমস অব ইন্ডিয়াকে বলেছে চট্টগ্রাম বন্দর সূত্র

সাংহাইয়ের ডং বন্দরে তৈরি হওয়া পিএনএস তৈমুর বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক ও দুর্ধর্ষ ০৫৪ এ/পি ধরনের যুদ্ধজাহাজ। ০৫৪ এ/পি ধরনের যুদ্ধজাহাজগুলোকে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধজাহাজ বলে মনে করা হয়ে এবং এসব জাহাজ উচ্চ প্রযুক্তির সমরাস্ত্র সমৃদ্ধ।

কলম্বো বন্দরের এক কর্মকর্তার মন্তব্যেও এ বিষয়টির আভাস পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী পিএনএস তৈমুরে বেশ কিছু লেজার গাইডেড ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র রয়েছে। আগামী ১২ আগস্ট এটি কলম্বো থেকে করাচি বন্দরের দিকে রওনা হবে।’


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত