শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০২ এএম
নিউইয়র্কে ছুরিকাঘাতের শিকার হয়েছেন বুকারজয়ী লেখক সালমান রুশদি। ঘটনার পরই তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার চৌতাকুয়া ইনস্টিটিউশনে ভাষণ দেওয়ার সময় পঁচাত্তর বছর বয়সী রুশদির ওপর হামলা চালায় এক দুষ্কৃতকারী।
হামলার পর সঙ্গে সঙ্গে গোটা হলরুম খালি করে দেওয়া হয়। নিউইয়র্ক পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার করা হয়েছে হামলাকারীকে। পুলিশ হেফাজতে রয়েছেন হামলাকারী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি বলছে, চৌতাকুয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন রুশদি। হঠাৎ এক ব্যক্তিকে মঞ্চে দৌড়াতে দেখা যায়। তিনি রুশদিকে ঘুষি বা ছুরিকাঘাত করেছিলেন।
হামলার পর আহত রুশদিকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা যায়নি।
পুলিশ বলছে, ছুরিকাঘাতের ফলে তার ঘাড়ে ক্ষত হয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ঘটনার পরপরই রুশদিকে সহায়তা করতে আশপাশের লোকজন মঞ্চে ছুটে আসে।
‘দ্য স্যাটানিক ভার্সেস’ বই লেখার জন্য এ ঔপন্যাসিকের নামে ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনি। এ বইয়ের জন্য ৯ বছর তাকে আত্মগোপনে থাকতে হয়েছিল।
একই বইয়ের কারণে নব্বইয়ের দশকে ইতালির মিলানে রুশদির ওপর হামলা চালানো হয়েছিল। শুধু তাই নয়, ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর জাপানি অনুবাদক হিতোসি ইগারাসিকে ছুরি মেরে খুন করা হয় টোকিয়োর একটি বিশ্ববিদ্যালয়ে।
ভারতীয় বংশোদ্ভূত এ ঔপন্যাসিক ১৯৮১ সালে মিডনাইট'স চিলড্রেন লিখে খ্যাতি অর্জন করেন। যুক্তরাজ্যেই এর এক মিলিয়ন কপি বিক্রি হয়।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত