রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৬:০৩ এএম
ঢালিউডের প্রিয়দর্শিনীখ্যাত অভিনেত্রী মৌসুমী এবার ভিন্নধর্মী একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন। এক ঘণ্টার পুরো অনুষ্ঠানজুড়ে অতিথি থাকবেন শাকিব খান। আর এটির পরিকল্পনা ও প্রযোজনা করবেন আফতাব বিন তমিজ।
তিনি গতকাল বলেন, এটি বেশ বড় একটি শো হতে যাচ্ছে। সামনে শাকিব খানের ‘পাসওয়ার্ড’ ছবিটি মুক্তি পাবে। এ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন শাকিব খান। তাকে ঘিরে এক ঘণ্টার একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেছি। অনুষ্ঠানটি আমাদের সবার প্রিয়মুখ মৌসুমী উপস্থাপনা করবেন।
অনুষ্ঠানের নাম আপাতত রাখা হয়েছে ‘বায়োগ্রাফি অব শাকিব খান’। অনুষ্ঠানে শাকিব খানের ক্যারিয়ারের নানা বিষয় সম্পর্কে দর্শকরা জানতে পারবেন। এটিএন বাংলাসহ বেশকিছু চ্যানেলে আসছে ঈদে এটি প্রচার হবে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন রিপন নাগ।
এদিকে শাকিব খান জানান, মূলত ‘পাসওয়ার্ড’ ছবির প্রচারণার অংশ হিসেবে এ অনুষ্ঠানটি করতে যাচ্ছি। এ অনুষ্ঠানে আমি ছাড়াও শোর মধ্যে বিভিন্ন সময়ে বুবলী, ইমনসহ ছবির টিমের অনেকে উপস্থিত থাকবেন। আশা করি, ‘পাসওয়ার্ড’ ছবিটি ও ঈদের এ অনুষ্ঠানটি দর্শকরা পছন্দ করবেন।
প্রিয়দর্শিনীখ্যাত তারকা মৌসুমী জানান, বর্তমানে আসছে রমজানকে ঘিরে ‘কুইক রেসিপি’ নামে ভিন্নধর্মী একটি রান্নার অনুষ্ঠানের উপস্থাপনা করছি। অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও প্রযোজনা করছেন আফতাব বিন তমিজ। এখন এর দৃশ্যধারণের কাজ চলছে।
এটি পরিচালনা করছেন রিপন নাগ। এ অনুষ্ঠানের শুটিংয়ের পর সব ঠিক থাকলে শাকিবকে নিয়ে ঈদের জন্য পরিকল্পনা করা নতুন এ অনুষ্ঠানে আমাকে দর্শকরা দেখতে পাবেন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত