শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০৩ এএম
প্রায় দু’মাস আগে দাম বাড়ানোর পর চলতি আগস্ট মাসেই পাকিস্তানে ব্যাপক হারে কমানো হচ্ছে পেট্রোল-ডিজেলের মূল্য। পাকিস্তানের তেল ও গ্যাসের বাজার নিয়ন্ত্রণ সংস্থা অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি অথরিটির (ওজিআরএ-ওগরা) সূত্রে জানা গেছে এ তথ্য।
ওগরা’র এক কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম জিইও টিভিকে বলেন, ইতোমধ্যে প্রতি লিটার পেট্রোলের দাম ১৫ রুপি ও ডিজেলের দাম ১২ রুপি কমানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থা। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, যাচাই শেষে ১৩ আগস্টের মধ্যে এ প্রস্তাবনা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।
প্রধানমন্ত্রী স্বাক্ষর করলে আগামী ১৬ আগস্ট থেকে পাকিস্তানজুড়ে কার্যকর হবে পেট্রোল-ডিজেলের এই নতুন মূল্য।
ডলারের মজুত কমে যাওয়ায় গত ১৫ জুন পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়েছিল পাকিস্তান। সে সময় পেট্রোলের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছিল ২৪ দশমিক ৩ রুপি এবং ডিজেলের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছিল ১৬ দশমিক ৩১ রুপি।
দাম বাড়ানোর পর জুনের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ২৩৩ দশমিক ৮৯ রুপিতে, আর প্রতি লিটার ডিজেলের জন্য ক্রেতাদের গুণতে হচ্ছে ২৬৩ দশমিক ৩১ রুপি।
জ্বালানি তেলের দাম হ্রাস করার কারণ সম্পর্কে ওগরা’র ওই কর্মকর্তা বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। পাশাপাশি সরকারও জ্বালানি তেলের ওপর কর হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। এই দুই কারণেই কমছে পেট্রোল-ডিজেলের দাম,’ জিইও টিভিকে বলেন ওই কর্মকর্তা।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত