রাশিয়ায় গোপনে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ সৌদি যুবরাজের

bcv24 ডেস্ক    ০১:৪৩ পিএম, ২০২২-০৮-১৬    74


রাশিয়ায় গোপনে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ সৌদি যুবরাজের

রাশিয়ায় গোপনে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছেন সৌদি আরবের এক যুবরাজ। ধনকুবের ওই সৌদি যুবরাজের নাম প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে রাশিয়ার তিনটি বড় জ্বালানি সংস্থায় গোপনে এই অর্থ বিনিয়োগ করেন তিনি।

মূলত ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালালের নিয়ন্ত্রিত বিনিয়োগ সংস্থা কিংডম হোল্ডিং কোম্পানির মাধ্যমে বিপুল এই অর্থ বিনিয়োগ করা হয়। মঙ্গলবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাজপ্রম, রোসনেফট এবং লুকোইল নামে রাশিয়ার তিনটি জ্বালানি সংস্থায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে প্রিন্স আলওয়ালিদ বিন তালালের নিয়ন্ত্রিত সংস্থা। ব্যাপক এই বিনিয়োগের মাধ্যমে সৌদি সম্ভবত সেখানে অবমূল্যায়িত সম্পদ খুঁজছিল।

মূলত গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরে অনেক পশ্চিমা দেশ রুশ জ্বালানি সংস্থা এবং তাদের নির্বাহীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

রয়টার্স বলছে, গত ফেব্রুয়ারি মাসে গ্যাজপ্রমের গ্লোবাল ডিপোজিটরি রসিদগুলোতে ১২৭ কোটি রিয়াল বা ৩৬৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেতালালের নিয়ন্ত্রিত সংস্থা। একইভাবে জ্বালানি সংস্থ রোসনেফট-এ বিনিয়োগ করা হয় ১৯৬ মিলিয়ন রিয়াল বা ৫২ মিলিয়ন মার্কিন ডলার।


এছাড়া সৌদি এই প্রতিষ্ঠানটি গত ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে লুকোইলের ইউএস ডিপোজিটরি রসিদে ৪১০ মিলিয়ন রিয়াল বা ১০৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে। সাম্প্রতিক বিনিয়োগের বিশদ বিররণ প্রকাশের অংশ হিসাবে গত রোববার এসব তথ্য প্রকাশ করা হয়েছে। তবে নির্দিষ্ট এই বিনিয়োগের কোনো কারণ উল্লেখ করেনি সংস্থাটি।

কিংডম হোল্ডিং কোম্পানির ১৬.৯ শতাংশ শেয়ার সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের মালিকানাধীন। আর সার্বভৌম এই সম্পদ তহবিলের প্রধান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হলেও এর বিনিয়োগের বিবরণ আগে প্রকাশ করা হয়নি।

রয়টার্স বলছে, ১৯৯০ এর দশকে সিটিগ্রুপ ইনকর্পোরেটেডের মাধ্যমে সফল হওয়ার পর ব্যাপক আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। এছাড়া অ্যাপল ইনকর্পোরেটেডের প্রথম দিকের বিনিয়োগকারীও ছিলেন তিনি।

এমনকি উবার টেকনোলজিস থেকে টুইটার-এর মতো কোম্পানিতে বিনিয়োগ করে কয়েক মিলিয়ন ডলার আয় করেছেন সৌদি আরবের এই ধনকুবের যুবরাজ।

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলো এখন পর্যন্ত নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করেছে। এসব দেশের ওই নিরপেক্ষ অবস্থান কার্যত হতাশ করেছে পশ্চিমা কর্মকর্তাদের।

কারণ ইউক্রেনে আগ্রাসনের কারণে পশ্চিমা বহু দেশ রাশিয়াকে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে। এক্ষেত্রে সৌদিসহ উপসাগরীয় দেশগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টায় পশ্চিমাদের কার্যত হতাশই হতে হয়েছে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত