শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০২ এএম
স্বাস্থ্যকর জীবনযাপন, খেলাধুলা-শরীর চর্চা, ভ্রমণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ততা নিয়মিত মদ পানের অভ্যাস থেকে মানুষকে বের করে আনতে পারে বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার রাশিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ ভ্লাদিমিরের গভর্নর আলেক্সান্দার অ্যাভদিভের সঙ্গে ভিডিও বৈঠক করেন পুতিন। রাশিয়ার এই প্রদেশটিতে সম্প্রতি মদ পানের হার ব্যাপকভাবে বেড়েছে। এমনকি পুরো রাশিয়ায় বছরে যে পরিমাণ অ্যালকোহল গ্রহণ করা হয়, ভ্লাদিমিরের লোকজন তার চেয়েও বেশি অ্যাকোহল পান করে বলে দেখা গেছে সাম্প্রতিক সমীক্ষা।
বৈঠকে এই সমস্যা থেকে উত্তরণে পুতিনের পরামর্শ চান গভর্নর। জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আপনি মদ নিষিদ্ধ করতে পারবেন না, আবা হুট করে করারোপ করে মদের দাম বাড়িয়ে দিলেও লাভ হবে না। আবার জনগণ মদ পান করে এবং তারা তা করবেই— এমন নীতি নেওয়াও ভুল হবে।’
‘কিন্তু এসব সত্ত্বেও আমি মনে করি, জনগণকে মদ পানের অভ্যাস থেকে বিরত রাখার উপায় আছে। এবং খুব সাধারণ কিছু নীতি গ্রহণ করলেই তা সম্ভব।’
পুতিন বলেন, ‘এক্ষেত্রে সাধারণ জনগণকে স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে আগ্রহী করে তোলা হতে পারে প্রথম পদক্ষেপ। পাশপাশি লোকজন যেন খেলাধুলা ও শরীর চর্চা করতে পারে, সেজন্য অবকাঠমোসহ অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়াতে হবে।’
‘এছাড়া বিশ্বের বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ জাগিয়ে তোলাও কার্যকর হতে পারে এক্ষেত্রে। সাধারণ লোকজনের মধ্যে ভ্রমণের প্রতি আগ্রহ বৃদ্ধির পদক্ষেপ নিন; সাংস্কৃক কর্মকাণ্ডে যেন আরও অধিকসংখ্যক মানুষ যুক্ত হতে পারে, সেই ব্যবস্থাও গ্রহণ করতে পারেন।’
রাশিয়ায় অতিমাত্রায় মদপানের দীর্ঘ ইতিহাস রয়েছে। বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় রুশদের গড় আয়ু কম হওয়ার প্রধান কারণও এটি। এমনিতেই দেশটিতে প্রচুর মদ উৎপাদিত হয়, তারওপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মদ রপ্তানিও হয় সেখানে।
তবে ২০১১ সাল থেকে এ বিষয়ে কঠোর হওয়া শুরু করে রাশিয়ার সরকার। অপ্রাপ্তবয়স্কদের জন্য মদ ক্রয় ও প্রকাশ্যে মদপান নিষিদ্ধ করা হয় এবং দেশজুড়ে মদের দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
সরকারের এই কঠিন নীতির সুফলও অবশ্য পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে ২০২০ সালের মধ্যে দেশটিতে গড়ে মদ পানের পরিমাণ কমেছে ২৫ শতাংশেরও বেশি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত