‘১৫০ টাকার নিচে মাছই নেই বাজারে’

bcv24 ডেস্ক    ০৪:২৪ পিএম, ২০২২-০৮-১৯    63

‘১৫০ টাকার নিচে মাছই নেই বাজারে’

দিন যত যাচ্ছে মাছের দামও তত বাড়ছে। প্রতি সপ্তাহেই ১০ থেকে ২০ টাকা করে বাড়ছে মাছের দাম। মাছের দাম বৃদ্ধির পেছনে জ্বালানি তেলের দাম, নদীতে মাছ কম পাওয়াসহ নানা কারণ উল্লেখ করছে ব্যবসায়ীরা।

কমদামি মাছগুলোর মধ্যে অন্যতম পাঙাশ ও তেলাপিয়া মাছের দামও এখন প্রায় ২০০ টাকা ছুঁয়েছে। ক্রেতারা বলছেন, ১৫০ টাকার নিচে মাছই নেই বাজারে। আগে ৫০-১০০ টাকা হলেই মাছ কেনা যেত, এখন লাগে ২০০ টাকা।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর রায়েরবাজার ঘুরে দেখা গেছে, বাজারে দাম এত বেশি যে, নিম্ন আয়ের মানুষ বাজার থেকে দাম জেনে পণ্য না কিনে মুখ কালো করে বাজার ছাড়ছেন। অনেকে অনুনয়-বিনয়ও করছেন।

বাজার ঘুরে দেখা গেছে, পাঙাশ মাছ ১৮০-২২০ টাকা; তেলাপিয়া বড় সাইজ ২৯০-৩০০, মাঝারি ২৪০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেড় থেকে  দুই কেজি ওজনের কাতল মাছ ৩০০-৩৫০ টাকা, দুই থেকে চার কেজি ওজনের কাতল মাছ ৪০০-৪৫০ টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ মাছ ৭০০ থেকে ৮০০ টাকা; বড় সাইজের বোয়াল ৭০০ টাকা; ছোট সাইজের বোয়াল ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

তিন কেজি ওজনের দেশি রুই মাছ ৫৫০ টাকা; ছোট রুই ৩০০-৩৫০ টাকা; গ্রাস কার্প মাছ ২৫০-৩০০ টাকা; কাকিলা মাছ ৫০০ টাকা, আইড় মাছ ৭০০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাছা মাছ ৬০০ টাকা, পাবদা ৫০০ টাকা, ট্যাংরা ৬০০ টাকা, চিতল মাছ ৬০০ টাকা, কই ২০০ টাকা, দেশি শিং এক হাজার টাকা, শোল মাছ ৫০০ টাকা, দেশি মাগুর ৬৫০ টাকা, চাষের শিং মাছ ৫০০ টাকা; টাকি মাছ ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারের মাছ ব্যবসায়ী কালাম মোল্লা ঢাকা পোস্টকে বলেন, গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে মাছের বাজার কিছুটা চড়া। কারণ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে মাছ আসছে কম। এছাড়া জ্বালানি তেলের দাম বৃদ্ধির জন্য পরিবহন খরচও বেড়েছে। তাই দাম বেশি। এখন প্রতি সপ্তাহেই দাম ১০-২০ টাকা বাড়ছে, আবার কোনো সপ্তাহে কমেও। তবে দাম বাড়ার পরিমাণই বেশি।

ক্রেতা আব্দুল রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, শুধু মাছের বাজার না। দেশে সবকিছুর দামই বেশি। শুধু আমাদের পকেটটাই বড় হচ্ছে না। পকেটের মুখটাই বড়। আগে বাজারে এলে ৫০-১০০ টাকা হলেই এক বেলার মাছ কেনা যেত, এখন তো ১৫০ টাকার নিচে মাছই নেই বাজারে।

তিনি বলেন, ২০০ টাকার নিচে বাজারে মাছ কিনতে আসা যায় না। একেবারে নিম্ন আয়ের মানুষের অবস্থা তো আরও খারাপ। কিছু দিন পর তো দেশের মানুষ ভুলে যাবে ‘মাছে ভাতে বাঙালি’ বলে একটা কথা ছিল। মানুষ যাবে কোনদিকে?

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত