রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৬:০২ এএম
ভারতের চলমান লোকসভা নির্বাচনের তারকা প্রার্থী তিনি। অভিয়ের জনপ্রিয়তার মাঝেই মিমি চক্রবর্তীকে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছে তৃণমূল। এর মধ্যেই রয়েছে তার ছবির কাজও। সব মিলিয়ে ব্যস্ত বাঙালি এই অভিনেত্রী। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ প্রায় পৌনে তিন কোটি টাকা।
নির্বাচনকে সামনে রেখে মনোনয়নের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন এই অভিনেত্রী। সেখানে এমনটাই দাবি করেছেন এই অভিনেত্রী। মিমির স্থাবর সম্পত্তি এক কোটি ২৪ লাখ রুপি। এক কোটি ১৯ লাখ রুপি দামের একটি ফ্ল্যাট রয়েছে। পাশাপাশি ১৯ লাখ রুপির গাড়ি ঋণও রয়েছে এই অভিনেত্রীর নামে। স্থাবর সম্পত্তির মধ্যে তার হাতে আছে ২৫ হাজার রুপি ও ব্যাংকে আছে ৭১ লাখ ৯০ হাজার রুপি। আর বিভিন্ন ফান্ডে প্রায় ৫০ হাজার রুপির বিনিয়োগ করেছেন মিমি।
এছাড়া মিমির কাছে স্বর্ণ রয়েছে ২৭১ গ্রামের মতো। ২০১৭-১৮ সালে তার আয় ছিল ১৫ লাখ ৩৮ হাজার রুপি। মিমি জানান, তার নামে কোনো মামলা নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে মিমির নাম ঘোষণা করে সবাইকে চমকে দেন।
এরপর মিমি বলেছেন, 'আমি সকলের দোয়াপ্রার্থী। দর্শকরা আমার সিনেমা ভালোবাসেন, তাই আমি জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। আমি সব সময় জনগণের জন্য কাজ করতে ভালোবাসি।'
তবে প্রচারণা শুরু করার পর বেশ কয়েক বার বিতর্কে জড়িয়ে পড়েছেন এ অভিনেত্রী। তার কয়েকটি মন্তব্য ঘিরে বেশ সমালোচনাও হয়েছে। এমনিতে যাদবপুর লোকসভা কেন্দ্রটি সব দিক থেকে আলাদা। এ আসনে ২০০৯ সালে প্রথম বাম বিরোধী প্রার্থী হিসেবে জিতেছিলেন কবির সুমন। তারপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুগত বসু তৃণমূলের টিকিটেই জিতে লোকসভায় যান। এবার মিমিকে প্রার্থী করেছে তৃণমূল।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত