৩৭ হাজার ফুট ওপরে ঘুমিয়ে পড়লেন পাইলট, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

bcv24 ডেস্ক    ০৪:৩০ পিএম, ২০২২-০৮-১৯    191


৩৭ হাজার ফুট ওপরে ঘুমিয়ে পড়লেন পাইলট, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

সুদানের খার্তুম থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা যাওয়ার সময় ইথিওপিয়ার একটি এয়ারলাইন্সের দুই পাইলট চলন্ত বিমানে ঘুমিয়ে পড়ায় সেটি সময়মতো অবতরণ করতে পারেনি। তবে বড় ধরনের কোনও দুর্ঘটনা ছাড়াই পরবর্তীতে প্রায় আধা ঘণ্টা পর বিমানটি তার গন্তব্যে অবতরণ করে।

বিমান চলাচলের খবর প্রকাশ করে আসা সংবাদমাধ্যম এভিয়েশন হেরাল্ড বলছে, বিমানের পাইলটের ঘুমিয়ে পড়ার এই ঘটনা ঘটেছে সোমবার। ইথিওপিয়ান এয়ারলাইন্সের ইটি৩৪৩ ফ্লাইটটি বিমানবন্দরের রানওয়ের কাছে এসে উড়লেও সেটি অবতরণ করছে না দেখে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুম থেকে সতর্কতা জারি করা হয়।

সংবাদমাধ্যমটি বলছে, উভয় পাইলট ঘুমিয়ে পড়ায় বোয়িং ৭৩৭ এর অটোপাইলট ব্যবস্থা বিমানটিকে ৩৭ হাজার ফুট উঁচুতে চালু রেখেছিল। বিমানটি পরবর্তী ফ্লাইটের জন্য উড্ডয়নের আগে প্রায় আড়াই ঘণ্টা ধরে গ্রাউন্ড করা ছিল।

এভিয়েশন হেরাল্ড বলছে, এটিসি থেকে কয়েকবার পাইলটদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। বিমানটি রানওয়েতে অবতরণের পরিবর্তে সামনের দিকে উড়তে থাকে, আর সেই সময় অটোপাইলট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অটোপাইলট ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে বিমানে একটি সতর্ক সংকেত বেজে ওঠে; যা পাইলটদের ঘুম থেকে জাগিয়ে তোলে।

পরে বিমানটি অবতরণের জন্য পাইলটরা রানওয়ের আশপাশের এলাকায় প্রায় ২৫ মিনিট ধরে চক্কর দেয়। বিমানবন্দরে অন্যান্য বিমানের অবতরণের সূচি থাকায় বিমানটি ঘুরতে থাকে। পরে সেটি নিরাপদে বিমানবন্দরেরে রানওয়েতে অবতরণ করে। সৌভাগ্যবশত, এই বিমানের কোনও যাত্রীই আহত হননি।

বিমান চলাচল পর্যবেক্ষণ ব্যবস্থা এডিএস-বি ইথিওপিয়ার বিমানের পাইলটদের ঘুমিয়ে পড়ার এই তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে বিমানটি রানওয়ের ওপর দিয়ে উড়ে চলে গেছে বলেও এডিএস-বি জানিয়েছে। এডিএস-বি বিমানের ফ্লাইটটির পথের একটি চিত্র পোস্ট করেছে, যেখানে আদ্দিস আবাবা বিমানবন্দরের কাছের দৃশ্য দেখা যায়।

এভিয়েশন বিশ্লেষক অ্যালেক্স মাচেরাসও টুইটারে এই ঘটনা সম্পর্কে টুইট করেছেন। এতে এই ঘটনাকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন তিনি। তবে এজন্য পাইলটের ক্লান্তিকেই দায়ী করেছেন তিনি।

এর আগে গত মে মাসেও নিউইয়র্ক থেকে রোম যাওয়ার পথে ৩৮ হাজার ফুট ওপরে আকাশে চলন্ত বিমানের দুই পাইলটের ঘুমিয়ে পড়ার অপর একটি ঘটনা ঘটে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত