শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০৩ এএম
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার একটি বিমানবন্দরের মাঝ আকাশে দুটি উড়োজাহাজের মুখোমুখী সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে ক্যালিফোর্নিয়ার ওয়াটসনভিলে শহরের ওয়াটসনভিলে মিউনিসিপ্যাল বিমানবন্দরে ঘটেছে এ ঘটনা।
ওয়াটসনভিলে মূলত একটি কৃষিভিত্তিক শহর। ক্যালিফোর্নিয়ার বৃহত্তম শহর স্যান জোসে থেকে ওয়াটসনভিলের দূরত্ব মাত্র ৫০ মাইল। এই শহরটির বিমানবন্দরের আকাশেই সংঘর্ষ হয়েছে বিমান দু’টির।
ওয়াটসনভিলে মিউনিসিপ্যাল বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমান দু’টি যথাক্রমে সিঙ্গেল ইঞ্জিন সেসনা ১৫২ ও টুইন ইঞ্জিন সেসনা ৩৪০ মডেলের। এই ধরনের বিমানগুলো ছোটো হয় এবং পাইলটসহ আসন থাকে বড়জোর ৪ থেকে ৬টি।
কর্মকর্তারা জানান, দু’টি বিমানে মোট তিনজন ছিলেন। সেসনা ১৫২ বিমানটিতে ছিলেন ১ জন এবং সেসনা ৩৪০ মডেলের বিমানটিতে ছিলেন ২ জন। যে মাত্রার দুর্ঘটনা ঘটেছে, তাতে তাদের কারোরই বেঁচে থাকার আশা নেই বলে মনে করছেন বিমানবন্দরের একাধিক কর্মকর্তা।
তবে বিমান দু’টি যেখানে ভূপাতিত হয়েছে, সেখানে ও তার আশে পাশে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত