অং সান সু চির সঙ্গে আলোচনায় রাজি মিয়ানমারের সেনাপ্রধান

bcv24 ডেস্ক    ০২:৩৬ পিএম, ২০২২-০৮-২০    69


অং সান সু চির সঙ্গে আলোচনায় রাজি মিয়ানমারের সেনাপ্রধান

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির সঙ্গে আলোচনায় রাজি দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। তিনি বলেছেন, জান্তাচালিত আদালতে সু চির বিচার কার্যক্রম শেষ হওয়ার পর চলমান সংকটের অবসান ঘটাতে তার (সু চি) সঙ্গে আলোচনার জন্য জান্তার দ্বার উন্মুক্ত।

শুক্রবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে মিয়ানমারের জান্তাপ্রধান একথা জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। বিবৃতিতে মিন অং হ্লাইং বলেছেন, ‘আইন অনুসারে সু চির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা তার প্রতিক্রিয়ার ভিত্তিতে (আলোচনার বিষয়টি) বিবেচনা করতে যাচ্ছি।’

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। বন্দি করা হয় গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীকে।

শান্তিতে নোবেলজয়ী ৭৭ বছর বয়সী অং সান সু চির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে প্রায় এক ডজন মামলা দায়ের করে জান্তা সরকার। মিয়ানমারের রাজধানী নেইপিদোর জান্তানিয়ন্ত্রিত আদালতেই সেসব মামলার বিচার চলছে।

এএফপি বলছে, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন অভিযোগে অং সান সু চিকে এখন পর্যন্ত ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত হলে সু চির বিরুদ্ধে আরও কয়েক দশকের কারাদণ্ড ঘোষণা করা হতে পারে।

মূলত আবদ্ধ একটি জান্তা আদালতে এই বিচার চলছে এবং সেখানে একাই লড়াই করছেন সু চি। এই বিচার কার্যক্রম থেকে সাংবাদিকদের দূরে রাখা হয়েছে। এমনকি সু চির আইনজীবীরাও মিডিয়ার সাথে কথা বলা থেকে বিরত ছিলেন। এছাড়া সু চির এই বিচার কখন শেষ হতে পারে তার কোনো ইঙ্গিতও এখন পর্যন্ত দেয়নি জান্তা।

গত জুলাইয়ে জান্তার একজন মুখপাত্র এএফপিকে বলেছিলেন, গত বছর সামরিক বাহিনীর ক্ষমতা দখলের কারণে যে অশান্তি সৃষ্টি হয়েছিল তা সমাধানের জন্য সু চির সঙ্গে জান্তা সরকারের সংলাপে বসাটা ‘অসম্ভব নয়’। জাও মিন তুন সে সময় এএফপিকে বলেন, ‘আমরা বলতে পারি না যে (সু চির সঙ্গে আলোচনা) অসম্ভব।’

চলতি সপ্তাহে জাতিসংঘের বিশেষ দূত নোলিন হেইজার প্রথমবারের মতো মিয়ানমার সফর করেন। গত বছর এই পদে নিযুক্ত হওয়ার পর এবারই প্রথম তিনি দেশটিতে যান এবং জান্তা প্রধান মিন অং হ্লাইংসহ অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে দেখা করেন।

কিন্তু এই সফরের সময় তাকে সু চির সাথে বৈঠক করতে দেওয়া হয়নি। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, নোলিন হেইজারের এই সফরের ফলে সামরিক বাহিনীর রক্তাক্ত দমনপীড়ন বন্ধ এবং অভ্যুত্থানের বিরোধীদের সাথে জান্তাকে সংলাপে রাজি হবে; এমন বিষয়ে তারা খুব কমই আশাবাদী ছিল।

এএফপি বলছে, স্থানীয় একটি পর্যবেক্ষক গোষ্ঠীর তথ্য মতে, ক্ষমতা দখলের পর থেকে ভিন্নমতের বিরুদ্ধে সামরিক বাহিনীর দমন অভিযানে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১৫ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত