শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৭ এএম
সোনার দাম কমানোর চার দিন পর আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালোমানের সোনার দাম ভরিতে এক হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ৮৩ হাজার ২৮১ টাকা। যা এতোদিন ছিল ৮২ হাজার ৫৬ টাকা।
রোববার (২১ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) থেকে সারাদেশে নতুন বাড়তি দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।
দাম বাড়ায় ২২ আগস্ট থেকে ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮৩ হাজার ২৮১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৪৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরিতে বেড়েছে ৯৯১ টাকা; এখন বিক্রি হবে ৬৮ হাজার ১১৮ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৯৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ২২০ টাকা।
তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।
রোববার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ৮২ হাজার ৫৬ টাকা। ২১ ক্যারেট ৭৮ হাজার ৩২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ছিল ৬৭ হাজার ১২৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি বিক্রি হয়েছে ৫৫ হাজার ২৮৭ টাকায়।
এর আগে গত ৩ আগস্ট সোনার দাম বাড়ানো হয়, যা ৪ আগস্ট থেকে কার্যকর হয়। এর এক সপ্তাহ আগে ২৮ জুলাই দাম বাড়ানোর ঘোষণা দিয়ে ২৯ জুলাই থেকে কার্যকর করে। তারও আগে ২৬ জুলাই সোনার দাম বাড়ানো হয় যা ২৭ জুলাই থেকে কার্যকর হয়। ২৬ জুলাই থেকে তিন দফা দাম বাড়ানোর পর গত ১৭ আগস্ট দাম কমায় বাজুস, যা কার্যকর হয় ১৮ আগস্ট। তারপর আজ আবারও দাম বাড়ানোর ঘোষণা দিলো সোনার ব্যবসায়ীদের এ সংগঠনটি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত