মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৫:৩৪ এএম
ভয়াবহ আত্মঘাতী হামলার পর শ্রীলঙ্কাজুড়ে জারি করা জরুরি অবস্থার মধ্যে সব ধরনের মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করেছে দেশটির সরকার। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জানিয়েছেন। তার দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, পরিচয় প্রকাশে বাধা সৃষ্টি করে- এরকম সব ধরনের মুখ ঢাকা পোশাক জরুরি বিধির আওতায় জাতীয় নিরাপত্তার স্বার্থে নিষিদ্ধ করা হল।
বিবিসি লিখেছে, প্রেসিডেন্টের আদেশে বোরখা, নেকাব বা হিজাবের কথা আলাদাভাবে উল্লেখ করা না হলেও মূলত ওই ধরনের মুখ ঢাকা পরিধেয় বন্ধেই এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ইস্টার সানডের দিন শ্রীলঙ্কার তিনটি গির্জা ও চারটি হোটেলসহ আট জায়গায় একযোগে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়, যাতে নিহত হন ২৫৩ জন। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি দল আইএস ওই হামলার দায় স্বীকার করেছে। তবে শ্রীলঙ্কা সরকারের ধারণা, স্থানীয় মুসলিম জঙ্গি দল ন্যাশনাল তাওহীদ জামায়াত (এনটিজে) ও জমিয়াতুল মিল্লাতু ইব্রাহিম-জেএমআই কোনো বিদেশি জঙ্গি দলের সহায়তায় ওই হামলা চালিয়েছে। দুই কোটি ১০ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কায় মুসলিম অধিবাসী ১০ শতাংশের কম। মুসলিম নারীদের একটি কম অংশই নেকাব বা বোরখা পরে বলে মনে করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, গত সপ্তাহে দেশটির এক সংসদ সদস্য নারীদের বোরখা নিষিদ্ধের ব্যাপারে প্রস্তাব দেন। তিনি বলেন, নিরাপত্তা সংশ্লিষ্ট প্রয়োজনে এটি নিষিদ্ধ হওয়া উচিত। পরে মুখ ঢেকে রাখা পোশাক নিষিদ্ধে মন্ত্রিসভার এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পরামর্শে মুসলিম সম্প্রদায়ের আলেমদের মতামত না নেওয়া পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছিল। গত ২১ এপ্রিল একাধিক গির্জা ও হোটেলে হামলার পর থেকে এখন পর্যন্ত শ্রীলঙ্কায় উচ্চ সতর্কতা বিরাজ করছে। এযাবৎ ওই সিরিজ হামলায় জড়িত সন্দেহে ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তা ও কলম্বোর যুক্তরাষ্ট্র দূতাবাস দেশটিতে আরো জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করে বলছে, অনেক জঙ্গিই বিস্ফারকজাতীয় দ্রব্য নিয়ে ঘুরছে।
লঙ্কান পুলিশ জানায়, সিরিজ বোমা হামলার পর পুলিশের সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধে এক নারী ও চার বছরের এক শিশু আহত হয়। তদন্তে জানা যায়, নিহতরা বোমা হামলার সন্দেহভাজন মূল হোতার স্ত্রী ও কন্যা। এদিকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গে যোগসাজশ ও ওই বোমা হামলায় জড়িত সন্দেহে আরো প্রায় ১৪০ জনকে খুঁজছে পুলিশ।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত