মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৫:৩৯ এএম
ইস্টার সানডের দিন শ্রীলঙ্কায় প্রাণঘাতী বোমা হামলা চালানোর সঙ্গে জড়িত জঙ্গিরা শিগগিরই আরও হামলা চালানোর পরিকল্পনা করছে বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করেছেন। জঙ্গিরা সামরিক পোশাকের ছদ্মবেশে একটি ভ্যান ব্যবহার করে হামলা চালাতে পারে বলে জানিয়েছেন তারা।
ফের একযোগে অনেকগুলো হামলা হতে পারে, আইনপ্রণেতা ও অন্যান্য নিরাপত্তা শাখাগুলোর কাছে পাঠানো একটি চিঠিতে পুলিশের মন্ত্রিপরিষদ নিরাপত্তা বিভাগের (এমএসডি) প্রধান একথা বলেছেন; চিঠিটি সোমবার রয়টার্স দেখেছে বলে জানিয়েছে।
ওই চিঠিতে বলা হয়েছে, প্রাসঙ্গিক ওই তথ্যে আরও উল্লেখ করা হয়েছে যে হামলাগুলোতে একটি ভ্যান ব্যবহারকারী সামরিক উর্দি পরা ব্যক্তিরা জড়িত থাকতে পারে। রোববার ও সোমবার হামলা চালানোর জন্য জঙ্গিরা পাঁচটি জায়গা লক্ষ্যস্থল করেছে বলে এতে বলা হয়েছে। চিঠিতে নতুন লক্ষ্যস্থলগুলোর একটি বাত্তিকালোয়ায় বলে বলা হয়েছে। ইস্টার সানডের দিন শ্রীলঙ্কার পূর্ব উপকূলের এ শহরের একটি গির্জায় চালানো আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হন। অন্য নতুন লক্ষ্যস্থলগুলো কোথায় চিঠিতে তা উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স। রোববার কোনো হামলা হয়নি এবং শ্রীলঙ্কাজুড়ে উচ্চ নিরাপত্তা সতর্কতা বজায় আছে। দেশটির মন্ত্রিসভার দুই জন সদস্য এবং বিরোধীদলীয় দুই আইনপ্রণেতা সর্বশেষ নিরাপত্তা সতর্কতার বিষয়ে তারা জ্ঞাত বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন। এমএসডি বিষয়টি আমাদের জানিয়েছে,” বলেছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী রাজিথা সেনারত্নে।
গত ২১ এপ্রিল দেশটির তিনটি গির্জা ও চারটি হোটেলসহ আট জায়গায় প্রায় একযোগে চালানো সমন্বিত আত্মঘাতী বোমা হামলায় ২৫৩ জন নিহত হন। এরপর থেকে প্রায় শতাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী, যাদের মধ্যে ৪০ জন বিদেশি নাগরিক রয়েছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করলেও শ্রীলঙ্কার কর্তৃপক্ষের সন্দেহ, ন্যাশনাল তাওহীদ জামায়াত (এনটিজে) ও জামিয়াতুল মিল্লাতু ইব্রাহিম নামের স্বল্প পরিচিত স্থানীয় দুটি কট্টরপন্থি গোষ্ঠীর সদস্যরা হামলাগুলো চালিয়েছে।
জারি করা জরুরি অবস্থার ক্ষমতাবলে এ দুটি গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। এই একই বিধির আওতায় সোমবার থেকে সব ধরনের মুখ ঢাকা পোশাকও নিষিদ্ধ করেছে দেশটির সরকার। বোমা হামলার পর প্রথমবারের মতো রোববার রাতে কারফিউ তুলে নেয় দেশটির কর্তৃপক্ষ। কিন্তু রাজধানী কলম্বোতে পুলিশ যথেচ্ছভাবে শরীর চেক ও তল্লাশি চালানো অব্যাহত রেখেছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত