শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:০২ এএম
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী রাজস্ব আয় বাড়াতে এবার সিগারেটের ওপর অতিরিক্ত ৩ হাজার ৬০০ কোটি রুপি কর বসিয়েছে পাকিস্তান। এছাড়া তামাক প্রক্রিয়া খাতেও বাড়তি কর আরোপ করা হয়েছে ২০০ কোটি রুপি।
সোমবার কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া এক অধ্যাদেশে বিষয়টি দেশবাসীকে জানানো হয়। প্রেসিডেন্ট আরিফ আলভি ইতোমধ্যে সেই অধ্যাদেশে স্বাক্ষরও করেছেন।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিইও টিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, সরকারের নতুন অধ্যাদেশ জারির পর থেকে পাকিস্তানে কম দামী সিগারেটের দাম প্রতি প্যাকেটে ২০ থেকে ৩০ রুপি বেড়েছে, আর দামী সিগারেটের মূল্য প্যাকেটপ্রতি বেড়েছে ১০ রুপি।
এছাড়া তামাক প্রক্রিয়াজাতকরণ খাতেও কর বাড়ানো হয়েছে ৩৯ গুণ। আগে প্রতি কেজি তামাক প্রক্রিয়াাজাত করতে সরকারকে রাজস্ববাবদ ১০ রুপি দিতে হতো উদ্যোক্তাদের। কেন্দ্রীয় সরকারের অধ্যাদেশ জারির পর থেকে একই পরিমাণ তামাক প্রক্রিয়াজাত করতে এখন থেকে সরকারকে ৩৯০ টাকা দিতে হবে তাদের।
পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এই খাত থেকে ২০০ কোটি রুপি রাজস্ব আদায়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি আরও জানান, আইএমএফ বরাবর ৭০০ কোটি ডলার ঋণের জন্য আবেদন করেছে সরকার। তার মধ্যে জরুরি ভিত্তিতে ১১৭ কোটি ডলার ছাড় দিতে বলা হয়েছে।
এই আবেদনের জবাবে পাকিস্তানের সরকারকে কর আহরণ বাড়ানোর শর্ত দিয়েছিল আইএমএফ।
আগামী ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইএমএফের প্রতিনিধিদের সঙ্গে জরুরি অর্থ ছাড়ের বিষয়ে বৈঠক হওয়ার কথা আছে পাকিস্তানের সরকারি প্রতিনিধিদের। সে জন্যই আইএমএফের শর্ত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে সরকার।
যে অধ্যাদেশে সিগারেট ও তামাক প্রকিয়াজাতকরণ খাতের কর বাড়ানো হয়েছে, সেই একই সরকারি আদেশে কমানো হয়েছে পাকিস্তানের খুচরা ব্যবসায়ীদের ওপর আরোপ করা কর। মূলত এই ব্যবসায়ীদের একটি উল্লেখযোগ্য অংশ পাকিস্তানে ক্ষমতাসীন জোট সরকারের বৃহত্তম দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) সমর্থক।
চলতি বাজেটে পাকিস্তানের খুচরা ব্যবসা খাতে রাজস্ব ধার্য করা হয়েছিল ৪ হাজার ২০০ কোটি রুপি। তা কমিয়ে ২ হাজার ৭০০ কোটি রুপি করা হয়েছে। এছাড়া ব্যবসায়ীদের ১ হাজার ৫০০ কোটি রুপি প্রণোদনা দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে অধ্যাদেশে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত