এক ডাব ১৫০!

bcv24 ডেস্ক    ০৪:২৬ পিএম, ২০২২-০৮-২৫    61

এক ডাব ১৫০!

সিরাজুল ইসলাম, গত আট বছর ধরে রাজধানীর মহাখালী এলাকায় ভ্যানে দাব বিক্রি করেন তিনি। আগের তুলনায় বর্তমানে তার ব্যবসা খারাপ যাচ্ছে। তিনি বলেন, বর্তমানে ডাবের দাম অনেক বেশি বেড়েছে। এত দাম দিয়ে মানুষ আগের মতো ডাব কিনে খায় না। যার কারণে ব্যবসা কমে গেছে।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ১২০ টাকার নিচে ডাব পাওয়া যাচ্ছে না। দেখতে সুন্দর, আর একটু বড় হলেই সেই ডাব বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। তবে ১২০ টাকা দামের ডাবের সংখ্যাই বাজারে বেশি।

ডাব কিনতে মহাখালী টিভি গেট সংলগ্ন এলাকায় এসেছেন আব্দুস সোবহান। দাম জিজ্ঞেস করতেই বিক্রেতা স্পষ্ট জানিয়ে দিলেন- বড় ডাব ১৫০ আর ছোটগুলো ১২০ টাকা। দাম শুনেই চোখ কপালে ক্রেতা আব্দুস সোবাহানের। তিনি বলেন, বোন হাসপাতালে ভর্তি। ভাবলাম তার জন্য একটি ডাব কিনে নিয়ে যাই। ১৫০ টাকা দিয়ে একটি ডাব কিনতে হবে ভাবতেও পারেনি। এত দাম দিয়ে ডাব কিনে খাওয়া কি সম্ভব?

দাম বাড়ার কারণ জানতে চাইলে টিভি গেট এলাকার ওই ডাব বিক্রেতা আওয়াল মিয়া বলেন, বাজারে কেনা দাম বেশি। এই ছোট ডাবই প্রতি পিস কেনা পড়েছে ৯৬ টাকা, আগে যেটা পড়ত ৪০/৫০ টাকা। বড় ডাবের দাম তো আরও বেশি। ১০০ পিস বড় ডাব কিনতে ১০/১১ হাজার টাকা খরচ হয়। তাই এখন বেশি দামে বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই।

তিনি আরও বলেন, দাম বাড়ার পর থেকে মাল বিক্রি অনেক কমে গেছে। আগের মতো বিক্রি নেই। কিছুদিন আগেও ৬০ থেকে ৮০ টাকা পিস ডাব বিক্রি করেছি। এখন বলতে গেলে প্রায় ডাবল দাম। যে কারণে আমাদের ব্যবসাও আগের চেয়ে অনেক কমে গেছে।

মালিবাগ এলাকায় কথা হয় স্থানীয় ডাব বিক্রেতা মেহেদি হাসানের সঙ্গে। তিনি বলেন, চাহিদার তুলনায় ডাবের সরবরাহ কম। গ্রামেও এখন আর আগের মতো ডাব পাওয়া যায় না। আবার ডাব পরিবহনের খরচও বেড়েছে। রাজধানীতে সবচেয়ে বেশি পিরোজপুর, বাগেরহাট, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, ভোলা এলাকা থেকে ডাব আসে। কিছুদিন আগে মানুষ দুটি ডাব কিনতো ১৬০ টাকায়। এখন এক ডাবের দামই ১৫০ টাকা। তবে ছোট ডাব ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ডাবের চাহিদাই বেশি।

কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, মিরপুর, আব্দুল্লাহপুর এলাকায় পাইকারি দামে ডাব বিক্রি হয়। আর সেখানেই ডাবের দাম বেশি জানিয়ে আরেক বিক্রেতা সেলিম আহমেদ বলেন, দাম বেড়ে যাওয়ার পর থেকে আমাদের মতো ছোট ব্যবসায়ীদের বেশি লোকসান হচ্ছে। আগের চেয়ে বিক্রি অনেক কমে গেছে। এত দাম দিয়ে মানুষ ডাব কিনে খেতে চায় না।

তিনি বলেন, আগে সারাদিনে ১০০ ডাব বিক্রি হতো। এখন সেখানে ৬০/৭০ পিস বিক্রি হয়। বিক্রি কমে যাওয়ায় অনেক ব্যবসায়ীরা ডাব বিক্রি ছেড়ে দিয়ে মৌসুমি ফলের ব্যবসা ধরেছেন।

মহাখালী টিভি গেট এলাকায় একটি অস্থায়ী ডাবের দোকানের সামনে কথা হয় পথচারী হাবীবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, যখন দাম কম ছিল তখন চলাফেরার সময় রাস্তার পাশের দোকান থেকে ডাব কিনে খেতাম। বর্তমানে আমাদের মতো সাধারণ মানুষরা ডাব কিনে খাওয়ার সাহস দেখাতে পারে না। কারণ এক ডাবের দাম ১৫০! চিন্তা করা যায়?

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত