মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৪:৩৬ এএম
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সমাজতান্ত্রিক দল দেশটির আগাম নির্বাচনে জয়লাভ করেছে। তবে দলটি এই নির্বাচনে এককভাবে সরকার গঠনের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
নির্বাচনে সানচেজের দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তারা জোট গঠনের জন্যে যেসব দলের ওপর নির্ভর করবে বলে মনে করা হচ্ছে তাতে দেশটিতে আবারো স্থিতিশীলতা নষ্ট হতে পারে বলে আশঙ্কা রয়েছে। সানচেজ কট্টর বামপন্থী পোদেমোস এবং কাতালান বিচ্ছিন্নতাবাদী দলগুলোর সঙ্গে জোট গড়তে পারেন বলে মনে করা হচ্ছে। গত ১০ মাসে তিনি এদের ওপরই আস্থা রেখেছেন ও সঙ্গেই সখ্যতা করেছেন। এই নির্বাচনে কট্টর ডানপন্থী দল ভক্স পার্টি উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। তারা ১০ শতাংশের বেশি ভোট পেয়েছে। ১৯৭৫ সালে স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কো’র মৃত্যুর পর থেকে কোন কট্টর ডানপন্থী দল নির্বাচনে এতোটা সাফল্য পায়নি।
সানচেজের সমাজতান্ত্রিক পার্টি (পিএসওই) পার্লামেন্টের ৩৫০টি আসনের মধ্যে ১২৩টি আসনে জয়লাভ করেছে। তারা ২৯ শতাংশ ভোট পেয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলেও ২০১৬ সালের চেয়ে বেশি ভোট পেয়েছে তারা। ২০১৬ সালে দলটি ৮৫টি আসন পেয়েছিল। মাদ্রিদে দলীয় প্রধান কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে সানচেজ বলেন, ‘সমাজতান্ত্রিক পার্টি সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে।
এর মধ্যদিয়ে ভবিষ্যৎ জয়লাভ করল এবং অতীত হেরে গেল।’ তিনি রোববার রাতে নিজেকে বিজয়ী দাবি করেন। রক্ষণশীল পপুলার পার্টি (পিপি) এই নির্বাচনে বড় ধরনের পতন হয়েছে। এই নির্বাচনে দলটি মাত্র ৬৬টি আসন নিশ্চিত করেছে। এর আগের নির্বাচনে পিপি ১৩৭টি আসনে জয় পেয়েছিল। তিনি মধ্য ডানপন্থী সিউদাদানোসের সঙ্গে জোট বেঁধেও সরকার গঠন করতে পারেন। দলটি ৫৭টি আসন পেয়েছে। একত্রে তারা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। তবে উভয় দলের ভোটাররা এটা পছন্দ নাও করতে পারে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত