শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৯ এএম
জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বামজোটের ডাকা অর্ধদিবস হরতালের সর্মথনে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল পৌনে নয়টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। এই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি হয়। এতে এক বিক্ষোভকারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোট অর্ধদিবস হরতাল ডাকে। হরতালের সমর্থনে সকালে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো কাঁটাবন থেকে শাহবাগে বিক্ষোভ মিছিল নিয়ে যায়। তখন পুলিশের বাধা পেরিয়ে শাহবাগ থেকে কারওয়ান বাজার সড়ক দিয়ে চলে যায়।
এরপর সকাল পৌনে নয়টার দিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ব্যানারে একটি মিছিল কাঁটাবন থেকে শাহবাগ এলাকা হয়ে প্রেসক্লাবের মৎস্য ভবন মোড়ের দিকে চলে যায়। এরপরই প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর ব্যানারে আরেকটি মিছিল কাঁটাবন এলাকা থেকে শাহবাগ মোড়ে আসে।
এ সময় শাহবাগে দায়িত্বে থাকা অর্ধশতাধিক পুলিশ সদস্য তাদের বাধা দেন। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পুলিশ তাদের
ছত্রভঙ্গ করে দিলে সেখানে এক বিক্ষোভকারী বসে পড়েন। রাফিল নামের ওই বিক্ষোভকারী ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগরের স্কুলছাত্র বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত