শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৯ এএম
জাপানের জাতীয় পুলিশ সংস্থার প্রধান ইতারু নাকামুরা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের খুনের ঘটনায় নিরাপত্তা ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করছেন। একই সঙ্গে দেশটির এই পুলিশ সংস্থায় ‘নতুন সূচনা’ এবং এর নিরাপত্তার দায়-দায়িত্বের প্রয়োজনীয়তার জন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
গত ৮ জুলাই জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারায় এক জনসমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ঘাতকের গুলিতে প্রাণ হারান শিনজো আবে। দেশটির বিশেষজ্ঞরা বলেছেন, সাবেক এই প্রধানমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থাপনায় ব্যাপক ঘাটতি ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, শিনজো আবে হত্যাকাণ্ডের দায় নিয়ে দেশটির পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে ইতারু পদত্যাগ করছেন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নাকামুরা বলেছেন, ‘আমাদের নতুন নিরাপত্তা পরিকল্পনা যাচাইয়ের প্রক্রিয়ায় আমরা বুঝতে পেরেছি যে, আমাদের নিরাপত্তার দায়-দায়িত্বগুলো নতুন করে শুরু করতে হবে।’
‘নতুন নিরাপত্তা পরিকল্পনার পাশাপাশি আমাদের নতুন সূচনায় একমাত্র স্বাভাবিক বিষয় হচ্ছে আমাদের একটি নতুন সংস্থা তৈরি করা।’
দেশটির বিশেষজ্ঞরা বলছেন, আবে হত্যাকাণ্ডের দিন নারা শহরে নিরাপত্তার ব্যাপক ঘাটতি দেখা গেছে। জাপানের সাবেক এই প্রধানমন্ত্রীর হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এমন মন্তব্য করেছেন দেশটির আট নিরাপত্তা বিশেষজ্ঞ। জাপানি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেছেন, গত ৮ জুলাই দ্বিতীয় গুলি থেকে আবেকে রক্ষা করতে না পারার ব্যর্থতা জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হত্যাকাণ্ডে ধারাবাহিক নিরাপত্তা ত্রুটি ছিল বলে মনে হয়।
তারা বলছেন, ঘাতক প্রথম গুলি ছোড়ার পর দ্বিতীয় গুলির মাঝে ব্যবধান ছিল আড়াই সেকেন্ড। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয়টি ঠিক পিট বরাবর ঢুকে যায়। আর এতে মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। কিন্তু প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরপরই যদি দেহরক্ষীরা শিনজো আবের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করতেন অথবা তাকে সেখান থেকে সরিয়ে নিতেন তাহলে প্রাণ হারাতে হতো না তাকে।
নারা পুলিশের প্রধানও পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বলে জাপানের গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। নির্বাচনী প্রচারণা চালানোর সময় আবের চারপাশে নিরাপত্তা ত্রুটি ছিল বলে স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত