ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোটগ্রহণ

bcv24 ডেস্ক    ০৭:৪১ পিএম, ২০১৯-০৪-২৯    566


ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোটগ্রহণ

ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোটগ্রহণ চলছে। ২৯ এপ্রিল সোমবার সকাল থেকে বিকেল প্রযন্ত ভোটকেন্দ্রগুলোতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নিজেদের রায় দিয়েছে ভোটাররা। এ দফায় ৯ রাজ্যে ৭২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ পর্বের মোট ভোটার ১২ কোটিরও বেশি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার মহারাষ্ট্রের ১৭টি আসনে, রাজস্থান ও উত্তর প্রদেশের ১৩টি করে, পশ্চিমবঙ্গের আটটি, মধ্যপ্রদেশ ও উড়িষ্যার ছয়টি করে, বিহারের পাঁচটি, ঝাড়খন্ডের তিনটি এবং জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ আসনের একটি অংশে ভোটগহণ অনুষ্ঠিত হচ্ছে। সোমবারের নির্বাচনে ৯ রাজ্যের ৭২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯৫৭ জন প্রার্থী।

এদের মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীও রয়েছেন। তারা হচ্ছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সভাপতি কানহাইয়া কুমার, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা, অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, গিরিরাজ সিং, অভিনেত্রী মুনমুন সেন প্রমুখ। গতকাল যে ন্দ্রগুলোতে ভোট হয়েছে তার মধ্যে গত লোকসভা নির্বাচনে ৫৬টিতেই জিতেছিল বিজেপি ও দলটির সহযোগীরা। কংগ্রেসের দখলে ছিল মাত্র দুইটি আসন। এর পাশাপাশি বিজেডি এবং তৃণমূল পেয়েছিল ৬টি করে আসন। বিহারে পাঁচটি আসনের জন্য তিন নারীসহ ৬৬ জন প্রার্থী লড়ছেন। 

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সভাপতি কানাইয়া কুমারের বিপক্ষে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। ঝাড়খন্ডের তিনটি আসনে লড়ছেন ৫৯ জন প্রার্থী। তাদের মধ্যে আছেন দুজন নারী। এই রাজ্য থেকেই প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুদর্শন ভগত। মধ্যপ্রদেশে ৬ আসনের জন্য লড়ছেন ১০৮ জন প্রার্থী। ১০ জন নারী রয়েছেন প্রার্থী তালিকায়। হেভিওয়েট প্রার্থী তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে নকুলনাথসহ আরও কয়েকজন। গত বিধানসভা নির্বাচনে ভালো ফল করায় এবার এই রাজ্যে বেশি সংখ্যক আসন জিততে চায় কংগ্রেস।

মহারাষ্ট্রের ১৭ আসনে লড়াই করছেন ৮৬৩ জন প্রার্থী। এর মধ্যে নারী রয়েছেন ৭৫ জন। হেভিওয়েট প্রার্থী বলতে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ মুরলী দেওরা, সুনীল দত্তের মেয়ে প্রিয়া দত্ত, পার্থ পাওয়ার-সহ কয়েকজন। 

গতবার ১৪টি আসনই পেয়েছিল এনডিএ। এবার কী হয় সেটাই দেখার বিষয়। উড়িষ্যার ২১ আসনে লড়ছেন ১৭৪ জন প্রার্থী। তাদের মধ্যে ২৫ জন নারী। এখান থেকে রবীন্দ্র কুমার জেনা এবং বৈজয়ন্ত পান্ডার মতো প্রার্থীরা লড়াই করছেন। রাজস্থানের ১৩টি আসনের জন্য লড়ছেন ১২১ জন প্রার্থী। তার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা সাত।

কেন্দ্রীয় মন্ত্রী পিপি চৌধুরী, গজেন্দ্র সিংয়ের পাশাপাশি রয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলতের পুত্র বৈভব গেহলত। ছেলের জন্য প্রবল পরিশ্রম করেছেন বাবা। উত্তরপ্রদেশের ১৩টি আসনের জন্য লড়ছেন ১৪২ জন প্রার্থী। এদের মধ্যে নারী প্রার্থী ১৮ জন। 

লড়াইয়ে রয়েছেন অখিলেশ জায়া ডিম্পল যাদব, কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী সালমান খুরশিদসহ আরও কয়েকজন। পশ্চিমবঙ্গের আট আসনের জন্য লড়াই হচ্ছে ৬৮ জন প্রার্থীর মধ্যে। তালিকায় রয়েছেন ৯ নারী প্রার্থী। হেভিওয়েট প্রার্থী তালিকায় রয়েছেন অভিনেত্রী মুনমুন সেন থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুরিন্দর সিংহ আহ্লুয়ালিয়া।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত