‘জ্বালাও পোড়াও করলে বিএনপিকে রাজপথে নামতে দেওয়া হবে না’

bcv24 ডেস্ক    ০২:০১ এএম, ২০২২-০৮-৩০    61

‘জ্বালাও পোড়াও করলে বিএনপিকে রাজপথে নামতে দেওয়া হবে না’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, বিএনপি আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ফের জ্বালাও পোড়াও করলে তাদের কিছুতেই রাজপথে নামতে দেওয়া হবে না। 

সোমবার (২৯ আগস্ট) জাতীয় শোক দিবসের কর্মসূচী পালন উপলক্ষে বন্দর থানা আওয়ামী লীগের উদ্যোগে নিমতলায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নাছির বলেন, বাংলাদেশের মানুষ মনেপ্রাণে শান্তি কল্যাণ ও স্থিতিশীলতায় বিশ্বাস করেন। কিন্তু শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী অপশক্তিকে ঘৃণাভরে প্রত্যাখান করেন। বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যা পরবর্তী ক্ষমতা কুক্ষীগত করে এদেশে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করেছেন। বঙ্গবন্ধুর খুনীদের ইন্দন, আশ্রয়-প্রশ্রয় দিয়ে এমনকি তাদের হত্যার দায় মুক্তিতে সংসদে বিল পাস করিয়ে ইতিহাসের জঘন্যতম খল নায়ক হিসেবে আবির্ভূত হন। বঙ্গবন্ধু হত্যা ও ১৫ আগস্টের ট্র্যাজেডির মূল হোতা হচ্ছেন জিয়া। তাই তাকে নতুন প্রজন্মের কাছে খল নায়ক হিসেবে চিহ্নিত করার সময় এসেছে। 

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, বিএনপি পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আন্দোলনের নামে ধ্বংসাত্মক রাজনীতিতে লিপ্ত রয়েছে। মানুষের মাঝে তারা আতঙ্ক ও ভয় সৃষ্টি করতে চায়। অতীতে সাধারণ মানুষকে জিম্মি করে তারা লুটপাট করেছে। মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এরা ৭১ এর পরাজিত শক্তির প্রেতাত্মা। 

তিনি আরও বলেন, আন্দোলন যেকোনো দল করতে পারে, তবে তা যৌক্তিত ও গণতান্ত্রিক পন্থায় হতে হবে। কিন্তু আন্দোলনের নামে নাশকতা আমরা কিছুতেই মেনে নেব না। রাজপথেই তাদের বিরুদ্ধে অবস্থান নেব। 

বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান আহমদের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহমদ, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক মো. হোসেন, শ্রম সম্পাদক আব্দুল আহাদ, নির্বাহী সদস্য গোলাম মোহাম্মদ চৌধুরী প্রমুখ।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত