শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:১১ এএম
ভারতের ত্রিপুরা ও মণিপুর রাজ্যে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য শর্তসাপেক্ষে দেশটিকে সাময়িক ট্রানজিট সুবিধা দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের আংশিক সড়ক ব্যবহার করে জ্বালানি তেল ও এলপিজি পরিবহন করবে ভারত।
২৪ আগস্ট এনবিআরের কাস্টমস বিভাগের আন্তর্জাতিক বাণিজ্য ও চুক্তি বিভাগের দ্বিতীয় সচিব মো. তারেক মাহমুদের সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার (২৯ আগস্ট) এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এনবিআরের আদেশে বলা হয়েছে, ভারতের অনুরোধে গৌহাটি থেকে ত্রিপুরা ও মণিপুর রাজ্যে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য সাময়িকভাবে বাংলাদেশের আংশিক সড়ক ব্যবহার করে জ্বালানি তেল ও এলপিজি পরিবহনের জন্য ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে।
বাংলাদেশের রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট ও ভারতের ইন্ডিয়ান ওয়েল করপোরেশন লিমিটেডের মধ্যে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিংয়ের (এমওইউ) আওতায় সাময়িকভাবে ট্রানজিট পণ্য চালানের চুক্তি সই হয়। চুক্তির আওতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ডাউকি (মেঘালয়), তামাবিল (বাংলাদেশ) সিলেট-ফেঞ্চুগঞ্জ, ভায়া সিলেট বাইপাস-রাজনগর-মৌলভীবাজার/ব্রাহ্মণবাজার শমশেরনগর চাতলাপুর (বাংলাদেশ) ও কাইলাশহর (ত্রিপুরা) রুটে বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ইন্ডিয়ান ওয়েল করপোরেশন লিমিটেডের পেট্রোলিয়াম পণ্য বহনের জন্য সাময়িক ট্রানজিট পরিচালনা ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সাময়িক ট্রানজিটের ক্ষেত্রে শর্তসমূহ
ট্রানজিট ফি
১৯৬৯ সালের কাস্টমস অ্যাক্ট ও ২০২১ সালের কাস্টমস ট্রানজিট ও ট্রানশিপমেন্ট বিধিমালা অনুসারে সাময়িক ট্রানজিট পরিচালনার ফি ও চার্জ নির্ধারিত হবে। ডকুমেন্ট প্রসেসিং ফি চালানপ্রতি ৩০ টাকা, সিকিউরিটি চার্জ টনপ্রতি ১০০ টাকা, এসকর্ট চার্জ প্রতি টন ৫০ টাকা, বিবিধ প্রশাসনিক চার্জ প্রতি টন ১০০ টাকা, প্রতি কন্টেইনার স্ক্যানিং ফি ২৫৪ টাকা এবং ইলেকট্রিক লক অ্যান্ড সিল ফি সংশ্লিষ্ট বিধিমালা দ্বারা নির্ধারিত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত