গ্যাসের দামে টালমাটাল ইউরোপে ভয়াবহ শীতকালের শঙ্কা

bcv24 ডেস্ক    ০২:০৮ এএম, ২০২২-০৮-৩০    79


গ্যাসের দামে টালমাটাল ইউরোপে ভয়াবহ শীতকালের শঙ্কা

প্রাকৃতিক গ্যাসের দাম কমাতে কোনও কিছু না করা হলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোকে আগামী পাঁচ থেকে ১০টি ভয়াবহ শীতকালের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দিয়েছেন বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী টিনে ভ্যান ডার স্ট্রাটেন।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ইউরোপসহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে জ্বালানির বিশাল মূল্যবৃদ্ধি মোকাবিলায় ইউরোপের দেশগুলো হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে গ্যাসের দাম হ্রাস এবং বিদ্যুতের দাম থেকে গ্যাসের দাম আলাদা করার দাবি জোরাল হচ্ছে।

ইউক্রেনের প্রতি সমর্থন জানানো দেশগুলো রাশিয়ার গ্যাস এবং তেল আমদানি বন্ধের চেষ্টা করছে। ইউক্রেন যুদ্ধের আগে পর্যন্ত ইউরোপের প্রধান জ্বালানি সরবরাহকারী ছিল রাশিয়া।

গত বছর ইউরোপীয় ইউনিয়নের মোট চাহিদার প্রায় ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করেছিল রাশিয়া। বর্তমানে ইউরোপে গ্যাসের সরবরাহ সীমিত করছে দেশটি।

টুইটারে বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী টিনে ভ্যান ডার স্ট্রাটেন বলেছেন, ইউরোপে গ্যাসের দাম জরুরিভিত্তিতে কমিয়ে ফেলা দরকার।  গ্যাস ও বিদ্যুতের দামের যোগসূত্র কৃত্রিম এবং এর সংস্কার করা দরকার।

তিনি বলেন, ‘যদি আমরা কিছু না করি, তাহলে আগামী পাঁচ থেকে দশটা শীত ভয়ানক হবে। আমাদের অবশ্যই গোড়ায় কাজ করতে হবে, ইউরোপীয় স্তরে। গ্যাসের দামে লাহাম দেওয়ার জন্য কাজ করতে হবে। 

গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে ইউরোপে বিদ্যুতের দামও আকাশচুম্বী হয়েছে। চলতি সপ্তাহে এই অঞ্চলে বিদ্যুতের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার বলেছেন, এই মুহূর্তে জ্বালানির বাজারে ঘটা আমাদের উন্মাদনা বন্ধ করতে হবে। তিনি বলেন, বিদ্যুতের দাম অবশ্যই কমিয়ে ফেলতে হবে। বিদ্যুৎ এবং গ্যাসের দাম আলাদা করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

নেহামার বলেন, ‘আমরা (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিনকে প্রতিদিন ইউরোপের বিদ্যুতের দাম নির্ধারণ করতে দিতে পারি না। 

ইউরোপে বিদ্যুৎ উৎপাদনের জন্য এখনও ব্যাপকভাবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বিদ্যুতের দামও বৃদ্ধি পেয়েছে।

২০২০ সালে ইউরোপে রাশিয়ার গ্যাসের বৃহত্তম আমদানিকারক ছিল জার্মানি। রাশিয়া সরবরাহ কমিয়ে দেওয়ায় শীতের আগে গ্যাসের মজুদ বাড়ানোর জন্য দৌড়ঝাপ শুরু করে দিয়েছে জার্মানি। আগামী অক্টোবরের মধ্যে গ্যাসের সক্ষমতার ৮৫ শতাংশ পূরণ করতে চায় দেশটি।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত