শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৯ এএম
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
মাহাথিরের কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকালে তিনি ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হয়েছেন এবং ‘চিকিৎসা দলের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক দিন পর্যবেক্ষণের জন্য’ তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।
মালয়েশিয়ার ৯৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন এবং চলতি বছরের জানুয়ারির শেষের দিকে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
অবশ্য করোনায় আক্রান্ত হলেও তাকে আগেই এই ভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মাহাথিরের এক সহযোগী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, মাহাথিরের করোনা সংক্রমণের হালকা উপসর্গ রয়েছে।
চলতি বছর শেষ হওয়ার আগেই নির্বাচন হতে পারে এমন জল্পনার মধ্যে নিজের নতুন রাজনৈতিক দলের প্রতি সমর্থন বাড়াতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ৯৭ বছর বয়সী এই রাজনীতিবিদ মালয়েশিয়াজুড়ে সফর করেছেন।
উল্লেখ্য, মাহাথির মোহাম্মদের হার্টের পুরোনো সমস্যা রয়েছে। গত বছরের ১৬ ডিসেম্বর হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ছাড়া পান তিনি। পরে চলতি বছরের জানুয়ারিতে তাকে দুই দফায় হাসপাতালে ভর্তি করা হয়।
২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ৯২ বছর বয়সে ২০১৮ সালে বিরোধী জোটকে পরাজিত করে তিনি ফের দেশটির প্রধানমন্ত্রী হন। কিন্তু দুই বছরেরও কম সময়ে তার সরকার ভেঙে যায়। মালয়েশিয়ার রাজনীতিতে তিনি প্রভাবশালী ব্যক্তিত্ব।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত