কারখানা বন্ধ, তবুও বাড়ছে আরএসআরএমের শেয়ারের দাম

bcv24 ডেস্ক    ০৩:৪৭ পিএম, ২০২২-০৮-৩১    61

কারখানা বন্ধ, তবুও বাড়ছে আরএসআরএমের শেয়ারের দাম

কোম্পানি লোকসানে, কারখানাও বন্ধ। ঋণ খেলাপির দায়ে মালিকের খোঁজ নেই। তবুও বাড়ছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) শেয়ারের দাম।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, মাত্র পাঁচ দিনে আরএসআরএমের শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা ৪০ পয়সা। শতাংশের হিসাবে যা ৩৭ শতাংশ। এর আগে ২২ আগস্ট শেয়ারটি বিক্রি হয়েছিল ১৭ টাকায়। আর গত ২৯ আগস্ট বিক্রি হয়েছে ২৩ টাকা ৪০ পয়সায়।

এদিকে লোকসানে থাকার পরও কোম্পানিটির শেয়ারের দাম বৃদ্ধিকে অস্বাভাবিক হিসেবে দেখছে ডিএসই। এর পেছনে অনিয়ম কিংবা মূল্যসংবেদনশীল কোনো তথ্য আছে কিনা তা জানতে চেয়ে আরএসআরএমকে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। চিঠির জবাবে ডিএসইকে জানানো হয়েছে, দামবৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য তাদের কাছে নেই।

পরে এই তথ্য ডিএসইর ওয়েবসাইটে প্রকাশের পর গতকাল (৩০ আগস্ট) কোম্পানিটির শেয়ারের দাম ৬০ পয়সা কমেছে।

দামবৃদ্ধির পাঁচ দিনে মধ্যে গত রোববার (২৮ আগস্ট) কোম্পানিটির শেয়ারের সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। ওইদিন আরএসআরএম ২৬ লাখ ৮৩ হাজার ৩৯৬টি শেয়ার লেনদেন হয়। তারপর মঙ্গলবার (৩০ আগস্ট) লেনদেন হয়েছে ১০ লাখ ৬৭ হাজার ৭৩৭ টাকার শেয়ার।

কোম্পানির তথ্য মতে, ৪০ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিলের কারণে প্রায় এক বছর ধরে আরএসআরএমের কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। তারপর নতুন করে ঋণ খেলাপির দায়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমান ৮ জুন গ্রেপ্তার হন। তারপর থেকে মালিকেরও খোঁজ নেই। কোম্পানিটির বিরুদ্ধে শুধুমাত্র সোনালী ব্যাংকেরই ১২টি মামলা রয়েছে।

এছাড়া, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রতনপুর গ্রুপের কাছে ২ হাজার ২০০ কোটি টাকা পাওনা রয়েছে। ঋণ খেলাপির দায়ে মাকসুদুর রহমানসহ অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে রয়েছে ২০টিরও বেশি মামলা।

জানা গেছে, কোম্পানিটির কাছে সোনালী ব্যাংক ২০১ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৮৬৫ টাকা পাওনা রয়েছে। এই টাকার বিপরীতে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় গ্রুপটির কারখানাসহ ১০০ শতক জমি বন্ধক রয়েছে।

উল্লেখ্য, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২০১৪ সালে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করে আরএসআরএম। বর্তমানে কোম্পানিটির উৎপাদন বন্ধ। ২০২০-২১ অর্থবছরে কোম্পানিটিকে শেয়ারপ্রতি ৩ দশমিক ৭৫ টাকা লোকসান গুণতে হয়েছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত