ভাড়া পাঁচ টাকা বেশি নেওয়ায় জরিমানা ৬ হাজার

bcv24 ডেস্ক    ০৯:১৪ পিএম, ২০২২-০৯-০২    60

ভাড়া পাঁচ টাকা বেশি নেওয়ায় জরিমানা ৬ হাজার

রাজধানীর কারওয়ান বাজার থেকে শেওড়া পর্যন্ত ২০ টাকার জায়গায় ২৫ টাকা ভাড়া নেওয়ায় ৩ নম্বর পরিবহনের একটি বাসকে ছয় হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বনানী এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।

সরেজমিনে দেখা যায়, বনানী রেলওয়ে স্টেশনের সামনে সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসে। বেলা সাড়ে ১১টায় ৩ নম্বর পরিবহনের একটি বাস বনানী রেলওয়ে স্টেশনের সামনে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট থামানোর নির্দেশ দিয়ে বাসটিতে উঠেন। বাসে উঠে ম্যাজিস্ট্রেট কয়েকজন যাত্রীকে জিজ্ঞাসা করেন কত করে ভাড়া নিচ্ছে সুপারভাইজার।

তখন আমিনুল ইসলাম নামে এক যাত্রী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলেন, তিনি কারওয়ান বাজার থেকে শেওড়া যাচ্ছেন। তার কাছ থেকে সুপারভাইজার ২৫ টাকা ভাড়া নিয়েছেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নতুন নির্ধারিত ভাড়ার তালিকা মিলিয়ে দেখেন এ দূরত্বে ভাড়া ২০ টাকা। পরে তিনি বাসের সুপারভাইজারকে এ বিষয়ে প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে না পারায় ছয় হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার ঢাকা পোস্টকে বলেন, প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৫ পয়সা নির্ধারিত নতুন ভাড়া পরিবহনগুলো নিচ্ছে কিনা, বিষয়টি তদারকি করতে আজ সকাল থেকে বনানী এলাকায় আমরা অভিযান পরিচালনা করছি। যেসব পরিবহনের বাসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে এবং তার সত্যতা মিলছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ৩ নম্বর পরিবহনের বাসটি নির্ধারিত ভাড়া থেকে যাত্রীপ্রতি ৫ টাকা করে বেশি নিচ্ছিল। সেজন্য আইন অনুযায়ী বাসটিকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে

ভাড়ার তালিকা না থাকলেই জরিমানা

বনানীতে চলা বিআরটিএ’র অভিযানে দেখা যায়, নতুন নির্ধারিত ভাড়ার তালিকা না থাকলেই গণপরিবহনগুলোকে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানস্থলে বেলা ১১টায় দেখা যায়, ট্রাস্ট পরিবহনের একটি বাস অভিযানস্থলে আসলে হাত দিয়ে থামানোর নির্দেশ দেন সংশ্লিষ্টরা। অভিযানে দায়িত্বরতরা বাসটিতে উঠেন। পরে তারা বাসের বিভিন্ন জায়গায় নতুন নির্ধারিত ভাড়ার তালিকা খুঁজতে থাকেন। কিন্তু বাসটিতে কোনো ধরনের ভাড়ার তালিকা পাননি। পরে বাসের চালকের কাছে ভাড়ার তালিকা চাওয়া হয়। কিন্তু তিনি দেখাতে পারেনি।

এ সময় বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট চালক ও সুপারভাইজারের কাছে জানতে চান, তালিকা ছাড়া কীভাবে ভাড়া নেওয়া হচ্ছে। এ বিষয়ে তারা কোনো উত্তর দিতে পারেননি। এছাড়া তালিকা না থাকায় যাত্রীরাও জানেন না নির্ধারিত ভাড়া কত। পরে ট্রাস্ট পরিবহনের বাসটিকে আট হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জরিমানার বিষয়ে ট্রাস্ট পরিবহনের বাসটির চালক আবুল হোসেন বলেন, আমরা এখনও নতুন ভাড়ার তালিকা পাইনি। তাই বাসে তালিকা ছিল না।

এদিকে, বনানীতে চলা অভিযানের সর্বশেষ অবস্থা নিয়ে  দুপুর ১২টায় বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার ঢাকা পোস্টকে বলেন, আমাদের অভিযান প্রায় শেষ পর্যায়ে। অভিযানে এখন পর্যন্ত বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন পরিবহনের সাতটি বাসকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নতুন নির্ধারিত ভাড়া কার্যকর করা হচ্ছে কি না, এ বিষয়ে আমাদের নিয়মিত তদারকি চলবে। কোথাও কোনো অনিয়ম পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত