কাঁচা বাজারে দাপট দেখিয়ে দেড়শ ছুঁই ছুঁই সিম টমেটো গাজর

bcv24 ডেস্ক    ০৯:২৫ পিএম, ২০২২-০৯-০২    62

কাঁচা বাজারে দাপট দেখিয়ে দেড়শ ছুঁই ছুঁই সিম টমেটো গাজর

কাঁচা বাজারে সবচেয়ে দামি সবজি হিসেবে দাপট দেখাচ্ছে সিম, টমেটো আর গাজর। এগুলো ১২০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর অন্যান্য সবজির দাম দুই অংকের ঘরে থাকলেও ৫০ টাকার নিচে কোনো সবজি নেই।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা বাজারে সবচেয়ে বেশি দামে সিম, টমেটো ও গাজর বিক্রি হলেও চড়া দামের তালিকায় আরও রয়েছে বরবটি, শসা, করলাসহ অন্যান্য সবজিও।

আজকের বাজারে প্রতি পিস লাউ ৬০-৭০, কাঁচকলা প্রতি হালি ৪০ দরে বিক্রি হচ্ছে। আর বরবটি ৮০-৯০, করলা ৮০, বেগুন ৬০-৭০, পটল ৪০-৫০, কাঁকরোল ৬০, ধুন্দল ৬০, পেঁপে ২০-৩০, ঝিঙে ৪০-৫০, ঢেঁড়স ৪০, শসা ৮০ ও টমেটো ১২০-১৪০, সিম ১৪০ ও চায়না গাজর ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রাজধানীর মহাখালীর কাঁচা বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী রুবেল আহমেদ। তবে বাজারের এমন ঊর্ধ্বগতি বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মাছ, মাংস, বয়লার মুরগির অতিরিক্ত দামের কারণে ওসব কিনতেই পারি না। পরিস্থিতি বিবেচনা করে মনে করেছিলাম বাসায় সবজি রান্না করে খাওয়া প্রতি বেশি জোর দেব। কিন্তু সবজির বাজারে এসে দেখি এখানেও উল্টো চিত্র। সবকিছুরই বাড়তি দাম। ৫০ টাকার নিচে কোনো সবজি নেই। 

তিনি বলেন, শখ করে যে সিম কিনব, তার তো উপায়ই নেই। কারণ সিমের কেজি ১৪০ টাকা। টমেটো ও গাজরের একই দাম। এছাড়া শসা, বরবটি ৮০/৯০ টাকা কেজি। আমাদের নাগালের মধ্যে বলতে গেলে কোনো সবজিই নেই। কী খেয়ে আমরা টিকে থাকব?

গুলশান লেকপাড় সংলগ্ন একটি কাঁচা বাজারে হাবিবুর রহমান নামের একজন গার্মেন্টস কর্মী এসেছেন বাজার করতে। কিন্তু বাজার পরিস্থিতি দেখে তিনি পরিমাণের চেয়ে কম সবজি কিনে বাসায় ফিরছিলেন। এ সময় কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, আগে সবজি কিনতে এত দোকান ঘুরিনি। এখন দরদাম করতে করতে বিভিন্ন দোকানে ঘুরতে হয়, কারণ যদি কোথাও থেকে কম দামে কিনতে পারি! বাজারে কম দামের কোনো সবজি নেই। শুধু পেঁপে আর আলুর দাম কম, এছাড়া যত রকমের সবজি আছে সবগুলোর দাম বেশি। সবজির দাম করলেই ৬০ থেকে ৮০ টাকা কেজি। বয়লার মুরগিসহ মাছ-মাংসর অতিরিক্ত দামের কারণে সেগুলো কেনার পরিস্থিতি নেই নিম্ন আয়ের মানুষের।

বাজার পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে মালিবাগের খুচরা সবজি বিক্রেতা নাছির উদ্দিন বলেন, বাজার আসলে একটু বাড়তি যাচ্ছে। কাঁচা বাজারে সবচেয়ে বেশি দাম যাচ্ছে নতুন উঠা সিমের। সেই সঙ্গে আমদানি করা টমেটো আর চায়না গাজরের। সিম, টমেটো ও গাজর সব বাজারেই মোটামুটি ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া শসা, বরবটির দামও কিছুটা বাড়তি। 

তিনি বলেন, নতুন সবজি উঠার আগ পর্যন্ত দাম একটু বাড়তি থাকবে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা সবজিগুলোর পরিবহন খরচ আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। সেই প্রভাব পড়েছে বাজারে। আমরা পাইকারি বাজারে কিনতে গেলেও আগের চেয়ে বেশি দাম পড়ছে, সেইভাবেই খুচরা বাজারেও এটার প্রভাব দেখা যাচ্ছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত